চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় নিহত যুবদল নেতার পরিবারকে তারেক রহমানের সহায়তা প্রদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২৫
জনপদ, বগুড়া, রাজনীতি
A A
নিহত যুবদল নেতার পরিবারের জন্য তারেক রহমানের সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা

বগুড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে শোকার্ত পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার ২ অক্টোবর দুপুরে শহরের কৈগাড়ি এলাকায় নিহত রাহুল সরকারের বাড়িতে গিয়ে তার মা দীপালি বেগমকে তারেক রহমানের পক্ষ থেকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা প্রদান করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

এ সময় আতিকুর রহমান রুমন জানান, যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যথিত হয়েছেন। তাঁর নির্দেশেই আমরা বিএনপি পরিবার শোকাহত ওই পরিবারের পাশে দাঁড়িয়েছি।

সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংকালে আতিকুর রহমান রুমন রাহুলের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, বিএনপি একটি শান্ত প্রিয় দল। বিএনপি কখনোই বিশৃঙ্খলা চায় না। সবসময় সরকারকে সহযোগিতা করতে চায়। তিনি বলেন, রাহুল সরকারের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

গত ৩০ সেপ্টেম্বর দুপুরে কাহালু উপজেলার মাগুড়া গ্রামে পুকুরে মাছ ধরার সময় একদল দুর্বৃত্ত যুবদল নেতা রাহুলকে ছুরিকাঘাতে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ জামিল হোসেন নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিরা পলাতক আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমরা বিএনপি পরিবারতারেক রহমানপরিবারকে সমবেদনাবিএনপি নেতাকে ছুরিকাঘাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কট্টরপন্থীদের বিরুদ্ধে সেনা প্রধানের কঠোর অবস্থানে পাকিস্তানে কী ঘটছে!

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে এক ফিশারি থেকে সাবেক পুলিশের মরদেহ উদ্ধার

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শুধু রাজনৈতিক দলগুলোর ছিল না, বিপ্লবে অংশ নেওয়া মানুষদেরও ছিল: নাহিদ ইসলাম

আগস্ট ৭, ২০২৬

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT