চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের প্রচারণায় রাজশাহী পৌঁছেছেন তারেক রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ২২ বছর পর আজ রাজশাহী পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) দুপুর ২টায় নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে কাছে পেয়ে রাজশাহী অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

তারেক রহমানের সফরকে কেন্দ্র করে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলাকে সংযুক্ত করে বিশাল মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। বিএনপি সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তিনি। আজকের জনসভা থেকে তিন জেলার মোট ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করানো হবে। সমাবেশ ঘিরে পুরো রাজশাহী শহর ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়েছে।

রাজশাহী কর্মসূচি শেষে তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নওগাঁ, সিরাজগঞ্জ ও বগুড়ার জনসভায়ও যোগ দেবেন এবং সেখানে বিশাল জনসমাবেশে বক্তব্য রাখবেন। বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে এবং নির্বাচনী বৈতরণী পার হতে দলের কর্মীরা নতুন দিকনির্দেশনা পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তারেক রহমানরাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT