সিরাজগঞ্জ জেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা এসএম তারেকের ব্লাড ক্যান্সারে আক্রান্ত একমাত্র শিশু কন্যা তমার সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে রাজধানী ঢাকার গুলশানে বিএনপি’র কার্যালয়ে তমার জন্য তার বাবার কাছে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
এছাড়াও সর্বদা তমার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলে, ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মিথুন।








