চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি, তবে…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

গেল রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়েছে অভিনেত্রী তানিয়া বৃষ্টির। সফল অস্ত্রোপচার শেষে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন তিনি। চিকিৎসা শেষে তিনি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাড়ি ফেরেন।

চ্যানেল আই অনলাইনকে নির্মাতা সকাল আহমেদ বলেন, বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তানিয়া বাড়িতে ফিরেছে। তার পরিবোরের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি ডাক্তার কমপক্ষে একমাস পূর্ণ রেস্টে থাকতে বলেছে। ডাক্তার জানিয়েছে তার আরও কিছু টেস্ট আছে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রেন টিউমারের খবরটি প্রকাশ করেন তানিয়া বৃষ্টি। এক তোড়া ফুল হাতে হাসপাতালের বিছানায় বসে আছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রকাশ করেন।

ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’

বেশকিছু দিন ধরে এই অভিনেত্রী নানাভাবে অসুস্থ ছিলেন। কখনও তীব্র মাথা ব্যথা অনুভব করতেন, কখনও বা জ্বর-ঠাণ্ডা লেগে থাকতো তার। দুই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার ‘ব্রেন টিউমার’ ধরা পড়ে। এরপর তিনি শ্যামলীর একটি হাসপাতালে অপারেশন করান।

নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ‘ঘাসফুল’ দিয়ে বড় পর্দায় অভিষেক, ২০১৯ সালে মুক্তি পায় ‘গোয়েন্দাগিরি’।

Reneta

দীর্ঘ বিরতির পর রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এই সময় অসুস্থতার খবর ভক্তদের উদ্বিগ্ন করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: তানিয়া বৃষ্টিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

১৮০ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সেমিতে পাকিস্তানকে কেবল ১১১ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রফেসর ইমেরিটাসকে সংবর্ধনা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

কানাডায় “ইয়ুথ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ও লিটারেসি ওয়ার্কশপ” সম্পন্ন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

বাড়ি ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি, তবে…

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT