রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় আবাসন প্রতিষ্ঠানের কর্মী ও ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় জমির মালিকের ছেলে তানজিল জাহান ইসলাম তামিম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ বলছেন, ঘটনাস্থল থেকে আবাসন প্রতিষ্ঠান প্লিজেন্ট প্রপার্টিসের এক প্রকৌশলীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তামিমের বাবা সুলতান আহমেদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আবাসন প্রতিষ্ঠান এই হত্যাকা- ঘটিয়েছে।






