চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক স্ট্যাটাসে অনেককিছু বললেন তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৭, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলতে চান না তামিম ইকবাল— বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এমন মন্তব্য অস্বীকার করেছেন টাইগার ওপেনার। সেই ইস্যুতে সম্প্রতি বোর্ড প্রধান এমনও বলেছেন, ‘মিথ্যা কথা বলেছেন তামিম’। তাতেই উস্কে উঠেছে তামিমের টি-টুয়েন্টি খেলা-না খেলা নিয়ে প্রশ্ন।

সব প্রশ্নের জবাব দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার পথে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় করা পোস্টে তামিম লিখেছেন, নিজের কথা নিজে বলতে পারছেন না। তবে বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আছে তার।

স্ট্যাটাসে তামিম লিখেছেন, ‘আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে একটি কথার সূত্র ধরে অনেকে বিভ্রান্ত হচ্ছেন বা মিডিয়ায় কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দেখতে পাচ্ছি। দুই দিন আগে একটি অনুষ্ঠানে আমি স্পষ্ট করে বলেছি, আমার ঘোষণা আমি দেওয়ার সুযোগ পাচ্ছি না, অন্যরাই নানা কিছু বলে দিচ্ছে। এখানে বোর্ড কমিউনিকেট করেনি বা তাদের সঙ্গে যোগাযোগ হয়নি, এরকম কোনো কথা আমি একবারও বলিনি।

বোর্ড থেকে কয়েকবারই আমার সঙ্গে আলোচনা করেছে টি-টোয়েন্টি নিয়ে। আমি ৬ মাসের বিরতি নিয়েছি বোর্ডের সঙ্গে আলোচনা করে। এরপরও বোর্ডের সঙ্গে কথা হয়েছে কয়েক দফায়। এটা নিয়ে কোনো প্রশ্ন আমি কখনোই তুলিনি।

আমি সেদিন অনুষ্ঠানে যা বলেছি, আজকে আবার বলছি, “টি-টোয়েন্টি নিয়ে আমার যে প্ল্যান, সেটা তো আমাকে বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা (মিডিয়া) বলে দেন, নয়তো অন্য কেউ বলে দেয়। তো এভাবেই চলতে থাকুক। আমাকে তো বলার সুযোগ দেওয়া হয় না। এতদিন ধরে আমি ক্রিকেট খেলি, এটা ডিজার্ভ করি যে আমি কী চিন্তা করি না করি, এটা আমার মুখ থেকে শোনা। কিন্তু হয় আপনারা কোনো ধারণা দিয়ে দেন, নয়তো অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয়, তখন আমার তো কিছু বলার নেই।”

এটুকুই বলেছিলাম। এখানে কি উল্লেখ আছে যে কেউ যোগাযোগ করেনি? এরকম কোনো শব্দ বা ইঙ্গিত আছে? খুবই সাধারণ ভাষায় বলেছি, আমার কথা আমাকে বলতে দেওয়া হচ্ছে না। ৬ মাসের বিরতি নিয়েছি, এর মধ্যেও মিডিয়া নানা কথা লিখে বা বলে যাচ্ছে, অন্যরাও কথা বলেই যাচ্ছেন।

Reneta

বোর্ডের সঙ্গে আমার যোগাযোগ নিয়মিতই আছে এবং তারা খুব ভালোভাবেই জানে, টি-টোয়েন্টি নিয়ে আমার ভাবনা কোনটি। আমি স্রেফ নিজে সেই কথাটুকু বলতে চাই, সেই সময়টুকু চাই।

সময় হলে আমার সিদ্ধান্ত নিশ্চয়ই আমি জানাব। ৬ মাস হতে তো এখনও দেড় মাসের বেশি বাকি। কিন্তু সেই সময়টার অপেক্ষা কেউ করছে না। এটাই দুঃখজনক।’

বাংলাদেশের হয়ে সবশেষ ২০২০ সালের মার্চে টি-টুয়েন্টি খেলেছেন তামিম। এরপর নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে সফর, ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, বিশ্বকাপ এবং ঘরের মাঠে পাকিস্তান ও আফগানিস্তান সিরিজ মিলিয়ে ৩০টি টি-টুয়েন্টি খেলেছে বাংলাদেশ। ছুটিতে থাকার কারণে সেসব ম্যাচে তামিমকে পায়নি মাহমুদউল্লাহর দল।

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের আগে আরেকবার আলোচনায় ছিল— তামিমের খেলা না খেলার প্রশ্ন। নিজের অবস্থান জানাতে দীর্ঘ স্ট্যাটাসের পথ বেছে নিলেন বাঁহাতি ব্যাটার। ছুটির মেয়াদ শেষ হওয়ার আগে তাকে নিয়ে কথা ওঠায় দুঃখও পেয়েছেন। জানিয়েছেন, সময় হলে নিজের সিদ্ধান্ত নিজেই জানাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ সফরজিম্বাবুয়েটি-টুয়েন্টিতামিমফেসবুকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬

‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’-২০২৬

জুলাই ১৫, ২০২৬

বন্যার্তদের খাদ্য ও পানি পাঠাচ্ছে ঢাকায় ওআইসিভুক্ত ১৮ দেশের প্রতিনিধিরা: প‍্যালেস্টাইন রাষ্ট্রদূত

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT