চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিল তামিমের বোর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ন ০৮, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাল ধরতেই বড়সড় পরিবর্তনের আভাস দিলেন নতুন সভাপতি তামিম ইকবাল। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বিলুপ্ত হওয়ার পর দায়িত্ব নিয়ে আজ বুধবার দ্বিতীয় বোর্ড সভায় বসেছিলেন তামিমের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি। সেই সভা শেষে দেশের নারী ও পুরুষ ক্রিকেটারদের ঘরোয়া লিগের ম্যাচ ফি ও মাসিক বেতন এক লাফে অনেকটা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি। মাঠের লড়াইয়ে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে জানান তিনি।

নারী ক্রিকেটারদের ম্যাচ ফি নিয়ে নিজের বিস্ময় প্রকাশ করে তামিম ইকবাল বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে মেয়েদের পারিশ্রমিক এক সময় মাত্র ১ হাজার টাকা ছিল, যা পরে ৫ হাজারে উন্নীত করা হয়। বর্তমান বাজার পরিস্থিতিতে এই অঙ্ককে নিতান্তই অপর্যাপ্ত বলে মনে করেন তিনি। সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে নারী ক্রিকেটাররা ঘরোয়া টি-টুয়েন্টি ম্যাচের জন্য ১০ হাজার টাকা, ওয়ানডে ম্যাচের জন্য ১৫ হাজার টাকা এবং লঙ্গার ভার্সন বা দীর্ঘ পরিসরের ম্যাচের জন্য ২০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। আগের তুলনায় এটি একটি বড় ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছে ক্রিকেট মহল।’

‘শুধু ম্যাচ ফি নয়, নারী ক্রিকেটারদের মাসিক বেতন কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। আগে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররা মাসিক ৩০ হাজার টাকা বেতন পেতেন, যা এখন থেকে ক্যাটাগরি অনুযায়ী বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৬৫ হাজার, ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা প্রতি মাসে ৪০ হাজার টাকা করে বেতন পাবেন। ঘরোয়া পর্যায়ে নারী ক্রিকেটের প্রসারে এই বেতন বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বোর্ড মনে করছে।

অন্যদিকে পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রেও লঙ্গার ভার্সন বা দীর্ঘ পরিসরের ক্রিকেটে ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার অনুমোদন দেওয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেটে গত ৩-৪ বছর ধরে পুরুষ ক্রিকেটারদের বেতন না বাড়ায় ক্ষোভ ছিল সংশ্লিষ্ট মহলে। সেই অচলায়তন ভেঙে তামিম ইকবাল জানান, ‘আগে ‘এ’ ক্যাটাগরিতে ৩৫ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে ২৫ হাজার টাকা বেতন ছিল, যা বর্তমান সময়ে অত্যন্ত নগণ্য। নতুন কমিটি এই বেতন কাঠামো পুনর্গঠন করে ক্রিকেটারদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাডহক কমিটিঘরোয়া ক্রিকেটতামিমনারী ক্রিকেটবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিপ্লবের দৃঢ়তায় এশিয়ান গেমস হকির মূলপর্বে বাংলাদেশ

এপ্রিল ৯, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা: ২ আসামিকে মৃত্যুদণ্ড

এপ্রিল ৯, ২০২৬

শনি-সোম-বুধবার স্কুল খোলা, শুক্রবার বন্ধ: শিক্ষামন্ত্রী

এপ্রিল ৯, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র সংকট

এপ্রিল ৯, ২০২৬

চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর, গুজব না ছড়ানোর আহ্বান

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT