চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পতাকা নিবেন গো, পতাকা, বুকের রক্তে কেনা লাল সবুজ পতাকা?

এস কে রাসেলএস কে রাসেল
১:০১ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

‘পতাকা নিবেন গো, পতাকা, বুকের রক্তে কেনা লাল সবুজের পতাকা?’ মহান স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে লাল সবুজ পতাকা ফেরি করার এমন উদ্যেগ একদল যুবকের। অফিস -আদালত, আবাসিক-বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে উড়ানোর উপযোগী এমনকি শিশু-কিশোর-যুবকদের হাতে বহন করা এবং মাথায় মোড়ানোর মতো পতাকা ফেরি করেন তারা।

মহান বিজয় দিবসকে সামনে রেখে গত এক সপ্তাহ ধরে কিশোরগঞ্জ শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় বিভিন্ন সাইজের লাল সবুজের জাতীয় পতাকা ফেরি করছেন তারা। ‘পতাকা নিবেন গো, পতাকা, বুকের রক্তে কেনা লাল সবুজের পতাকা?’ কাক ঢাকা ভোর থেকে মধ্য রাত পর্যন্ত শোনা যাচ্ছে, লাল সবুজের পতাকা ফেরি করা দলের এমন হাঁক-ডাক। এ যেনো মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার অম্লান চেতনা ফেরির ভ্রাম্যমাণ এক হাট। যেখানে ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকায় মিলছে পতাকা।

লাল সবুজের এ পতাকা ফেরি করতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার মীর্জারচর থেকে আসা ৩০ জনের পতাকা ফেরি দলের সদস্য ইস্কান্দার আলী মোল্লার ছেলে সোহেল মিয়া। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদী লেকসিটি পাড়ে পতাকা ফেরির সময় কথা হয় তার সঙ্গে। এ সময় তিনি জানান, তারা ৩০ জনের একটি দল প্রত্যেকে ছোট-বড় অসংখ্য পতাকা, স্টিকার ও ভেন্ড নিয়ে কিশোরগঞ্জ শহরে ফেরি করতে এসেছেন। উঠেছেন শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের আবাসিক হোটেল মোবারকে। কাক ঢাকা ভোর থেকে তারা এসব নিয়ে বেরিয়ে পড়েন শহর ও শহরতলীর পথে -প্রান্তরে। মধ্য রাতে আবার হোটেলে ফিরে আসেন।

এক প্রশ্নের জবাবে সোহেল জানান, সারা বছর তারা একেকজন একেক রকম ব্যবসা বাণিজ্য করে থাকেন। তবে, বিজয়ের মাসে তারা পতাকা ফেরি করতে ছুটে যান কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায়। গত কয়েক বছর ধরে তারা কিশোরগঞ্জে আসছেন। ব্যবসার চেয়ে এসব পতাকা ফেরি করে নতুন প্রজন্মসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষের মধ্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে তাদের এমন উদ্যেগ। অনেকটা উৎসবের আমেজে পতাকা ফেরি করে তারা মানসিক প্রশান্তি লাভ করে থাকেন বলেও দাবি তার।

এবছর বড় পতাকার চেয়ে শিশুদের মধ্যে ছোট পতাকা বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন সোহেল। প্রতিদিন ১২০০ থেকে ১৫০০ টাকার পতাকা বিক্রি হয় বলেও জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় পতাকাপতাকাবিজয় দিবসমহান বিজয় দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT