চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইওয়ান ও চীন অবশ্যই আবার একত্রিত হবে: শি জিনপিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ন ০১, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার নতুন বছর বরণের ভাষণে বলেছেন, তাইওয়ান চীনের সাথে অবশ্যই পুনরায় একত্রিত হবে। তিনি আরও বলেন, চীন এবং তাইওয়ান একই পরিবারের অংশ।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানের নির্বাচনকে উদ্দেশ্য করে সামরিক চাপ বাড়ানোর জন্য এমন ঘোষণা দিয়েছে চীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাইওয়ান ২৩ মিলিয়ন জনসংখ্যার স্ব-শাসিত দ্বীপ যা চীন একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসাবে দেখে এবং চীনের নিয়ন্ত্রণাধীন রাখতে চায়। অন্যদিকে, তাইওয়ান নিজেদের সংবিধান এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাদের সাথে চীনের মূল ভূখণ্ড থেকে নিজেকে আলাদা বলে দাবি করে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন তার নববর্ষের ভাষণে বলেছিলেন, চীনের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই তাইওয়ানের জনগণের ইচ্ছা উপর নির্ভর করবে। তিনি বলেন, চীন আমাদের প্রেসিডেন্ট নির্বাচনে বারবার হস্তক্ষেপ করতে চাচ্ছে।

তাইওয়ানের কুওমিনতাং পার্টি বেইজিংয়ের সাথেসম্পর্কের পক্ষপাতী। যদিও দলটি চীনপন্থী হওয়ার বিষয় অস্বীকার করে। কেএমটি এর প্রধান প্রতিদ্বন্দ্বী এমএস তসাই এর ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি গত আট বছর ধরে তাইওয়ানে শাসন করছে। তাইওয়ানের শাসক দল দাবি করে বলে, তাইওয়ান একটি সার্বভৌম দেশ এবং চীনের অংশ নয়।

Reneta

 

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চীনচীনের প্রেসিডেন্ট শি জিনপিংতাইওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT