চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইজুল ঝলকের পর লড়াইয়ের চেষ্টায় উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার তাইজুলের বলের মুখোমুখি উইন্ডিজ ব্যাটসম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

দিন-তারিখের হিসেবে প্রায় ২৮ মাস পর একদিনের ক্রিকেটে ফিরেছেন তাইজুল ইসলাম। অভিষেক ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ড গড়া বাঁহাতি স্পিনার প্রত্যাবর্তন রাঙাতেও সময় নিলেন না। ব্রেন্ডন কিংকে বোল্ড করার পর নুরুল হাসানের দুর্দান্ত স্টাম্পিংয়ে ফিরিয়েছেন শাই হোপকে। স্পিনারদের দাপুটে দিনে শুরুর বিপর্যয় রুখে দেয়ার চেষ্টা চালাচ্ছে স্বাগতিক দল।

হোয়াইটওয়াশের মিশনে কন্ডিশন বিচারে বাংলাদেশ দলে জায়গা হয়েছে একজন পেসারের। অধিনায়ক তামিম ইকবাল এপর্যন্ত তিন স্পিনার ব্যবহার করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে উইন্ডিজ।

১৬ রানে তিন উইকেট হারানো দলের ধস এড়াতে হাল ধরেছেন অধিনায়ক পুরান। ১৯ বলে ১২ রান করে কার্টিকে নিয়ে গড়েছেন ৩০ রানের জুটি। ৩৯ বলে ধীরগতির ১৪ রান করে পুরানকে সঙ্গ দিচ্ছেন দলে ফেরা কার্টি।

Banglabid

‘ধবলধোলাই’ এড়ানোর দিনেও অবশ্য ভাগ্য পরিবর্তন হয়নি ক্যারিবিয়ানদের। টাইগার স্পিনারদের সামলাতে এদিনও ধুঁকছে নিকোলাস পুরানের দল। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে সফরকারীদের প্রথম সাফল্য আনেন তাইজুল। কাইল মেয়ার্সের ব্যর্থতায় ওপেনিংয়ে আসা কিং ফেরেন ৯ বলে ৮ রান করে। দলীয় ১৫ রানের মাথায় উইকেটের পেছনে দারুণ ক্ষীপ্রতা দেখান সোহান। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত গড়ে ব্যাটিং করা শাই হোপকে হতাশ করে দেন তাইজুল।

বাঁহাতি স্পিনারের তোপের পর শামারাহ ব্রুকসকে ফিরিয়ে উইকেট তোলার মিছিলে নাম লেখান মোস্তাফিজ। তাসকিন-শরিফুলের না থাকার দিনে পেস আক্রমণে দারুণ করছেন ফিজ। এপর্যন্ত ৪ ওভারে ১০ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। তাইজুল-মিরাজ-মোসাদ্দেক, স্পিনত্রয়ীর পাশাপাশি মোস্তাফিজকেও সামলে লড়াইয়ে ফেরার চেষ্টা চালাচ্ছে স্বাগতিক দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুলতামিমবাংলাদেশমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিনে চ্যানেল আইয়ে যা থাকছে

পরবর্তী

শেখ হাসিনার কারাবন্দি দিবস

পরবর্তী
শেখ হাসিনা কারাবন্দি দিবসের অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার কারাবন্দি দিবস

শেখ হাসিনা ভাবুক মুখ, চোখে গভীর দৃষ্টি, পেছনে লাল ও সাদা ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিজ দলের একটি পক্ষের কারণেই শেখ হাসিনা কারা অন্তরীণ ছিলেন’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT