চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় তাহসানের সদ্য বিবাহিতা স্ত্রীর নিহত পিতা ‘পানামা ফারুক’

সাঈদ পান্থসাঈদ পান্থ
৭:৪৬ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘ ৭ বছর পর বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে। বিয়ের সংবাদ সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে তাহসান ভক্তদের আগ্রহের বিষয় হয়েছে। পাশাপাশি সদ্য বিবাহিতা স্ত্রীর নিহত পিতার পরিচয় নিয়ে উঠেছে আলোচনা।

শনিবার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচনা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, রোজা আহমেদের পিতা ছিলেন বরিশালের একসময়ের শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক। যিনি ২০১৪ সালে র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন। তার বাড়ি বরিশাল নগরের চকবাজার এলাকায় বাসিন্দা ছিলেন। কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, পানামা ফারুকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১০টি মামলা ছিল।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সেই সময়ে বরিশাল নগরে গড়ে ওঠা ‘আট বাহিনীর’ একটির প্রধান ছিলেন পানামা ফারুক। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এলে এসব শীর্ষ সন্ত্রাসী বিদেশে পালিয়ে যান। ২০০৮ সাল পর্যন্ত ফারুক ও তার বাহিনীর সদস্যরা দেশের বাইরে পলাতক ছিলেন।

১৯৯৬-২০০১ সালে তখনকার চিফ হুইপ বর্তমানে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর অনুসারী পানামা ফারুক ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন বলে অভিযোগ রয়েছে। ক্ষমতাসীনের সঙ্গী থাকায় তার বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

Reneta

বরিশাল নগরীর উত্তর-পূর্বাঞ্চল তিনি নিয়ন্ত্রণ করতেন বলে জানা গেছে। বাজার রোড এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান পানামা ট্রেডার্সের মালিক ছিলেন তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর তার নামের সঙ্গে ‘পানামা’ বসে যায়। নাম হয় ‘পানামা ফারুক’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহসানবরিশালরোজাশীর্ষ সন্ত্রাসী পানামা ফারুক
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেডের চূড়ান্ত নিলামে রিশাদ, ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড

মার্চ ৩, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: রিয়াদে বাংলাদেশ দূতাবাসের জরুরি সতর্কতা জারি

মার্চ ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬
ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু মারা গেছেন

মার্চ ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল কর্মী নিহত

মার্চ ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT