চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্নকে এক কথায় প্রকাশ করতে পারবো না: তবীব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ন ১৭, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

ছন্দে ছন্দে, র‍্যাপ আদলে সমাজের মানুষের মনের কথাগুলো বলে থাকেন তবীব মাহমুদ। তার গান মানেই যেন আগুনের ফুলকি! বারবার নিজেকে প্রমাণ করা তবীব ২০১৯ সালে কামরাঙ্গির চরের রসুলপুর গলি থেকে ‘ঢাকাইয়া গাল্লি বয় রানা’কে হাজির করে প্রথম সাড়া ফেলে দিয়েছিলেন।

এরপর সেই রানার ভাগ্য বদলে যায়। তবীব জানান, রানা এখন ক্লাস ফাইভে পড়ছে। সে খুব ভালো আছে। সম্প্রতি তবীব তার কণ্ঠ ও গানের কথায় আবার ঝড় তুলেছেন। যে গানে দুর্দান্তভাবে হাজির হয়ে শোরগোল ফেলে দিয়েছেন ঢাকার চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান।

তপু খানের পরিচালনায় ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির ‘কথা আছে’ শিরোনামে এ গানটি বর্তমানে ফেসবুকে পপুলার লিস্টে আছে, ইউটিউবে ট্রেন্ডিং ও টিকটকে ভাইরাল হয়েছে। সর্বমহলে প্রশংসা কুড়ানো এ গান প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হয় তবীবের।

তরুণ এই শিল্পী বলেন, আমি খুব খুশি যে মানুষ গানটি অল্পসময়ে গ্রহণ করেছেন। শিল্পের অন্যতম মাধ্যম হচ্ছে গান কবিতা। এগুলো তখনই সার্থকতা পায় যখন একবার শোনার পর বারবার আগ্রহ নিয়ে শোনে। আমি মনে করি এটাই আসল শিল্প।

‘শিল্পের মাধ্যমে মানুষের কাছে যদি সুন্দর বার্তা পৌঁছে দেওয়া যায় তাহলে আমি মনে করে এটা বিনোদনের মধ্যেও সর্বোত্তম বিনোদন। তাছাড়া বিনোদনের মাধ্যমে জাগরণ নিয়ে সমাজের বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়ানোর কাজ যদি শিল্পের মধ্যে রাখা যায় তাহলে আমি মনে করি সেটা বেস্ট। ঠিক এসব নিয়েই ‘কথা আছে’ গান। প্রকাশের পর দর্শক গ্রহণ করেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। আগামী আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত।’

‘কথা আছে’ গানের সংগীত পরিচালক এলএমজি বিটস’র শুভ্র রাহা। তবীব জানান, ‘কথা আছে’ গানটি তৈরি করতে বাড়তি মনোযোগ দিতে হয়নি।

Reneta

তিনি বলেন, প্রতিটি কাজ যত্ন নিয়ে করি। যে অবস্থার গান হোক সেরাটা দিতে চাই। ‘লিডার’ সিনেমার গল্প শুনে কী কী বিষয় তুলে আনা যায় নোট করি। সেগুলোর উপর ভিত্তি করে গানটি লিখেছি। লেখার সময় আমি মজা পেয়েছি। গাওয়ার সময়ও আনন্দ পেয়েছি। পুরো সময়টা এনজয় করেছি।

দেশের দুর্নীতি থেকে একাধিক টালমাটাল ইস্যু উঠে এসেছে তবীবের ‘কথা আছে’ গানে। এই গানটিতে লাখ লাখ মানুষের না বলা কথা ও প্রতিবাদ উঠে এসেছে, যেখানে পারফর্ম করেছেন সুপারস্টার শাকিব খান। সবমিলিয়ে কেমন লেগেছে জানতে চাইলে তবীব বলেন, শাকিব ভাইয়ের বড় ভক্ত শ্রেণী আছে। তার বর্ণাঢ্য ক্যারিয়ার। মানুষ তাকে ভালোবাসে। তার সঙ্গে এই কাজটি একটা অনুভূতির ব্যাপার। সেটা ভাষায় প্রকাশ করা যাবে না।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তবীব বলেন, আমি আমার স্বপ্নকে এক কথায় প্রকাশ করতে পারবো না। বিভিন্নভাবে আমার অনেক স্বপ্ন।

তবীব বলেন, সেইসব স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। এখন আমার ভিতরে ভিতরে কষ্ট দিচ্ছে পথশিশুদের জন্য তেমন কিছু করতে পারি নাই। অনেক বড় বড় কথা বলেছি। এগুলা আমাকে যন্ত্রণা দিচ্ছে। দোয়া চাই, যেন কয়েক’শ কোটি টাকা কামাই করতে পারি। এই টাকা দিয়ে পথশিশুদের ভবিষ্যৎ বদলে দেব। আমি বিশ্বাস করি স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে একটা পথশিশু থাকলে হবে না। একটা পথশিশু যদি থাকে তাহলে সেটা স্মার্ট বাংলাদেশ হবে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ঈদের সিনেমাগানগাল্লি বয়তবীব মাহমুদর‌্যাপলিড বিনোদনলিডারশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র

তেলনির্ভরতা কমাতে বিকল্প পথে চীন

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৫, ২০২৬

জ্বালানি সংকট নেই, নিয়ন্ত্রিত ব্যবহারে সমস্যা হবে না: তথ্যমন্ত্রী

মার্চ ২৫, ২০২৬

সংঘাত নিরসনে ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের

মার্চ ২৫, ২০২৬

অস্ট্রেলিয়ায় ধর্মঘট, ২০ বছর পর বড় কর্মবিরতিতে সাংবাদিকরা

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT