চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে বিয়ে করছেন তাপসী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৩
বিনোদন
A A

ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তবে সম্প্রতি অন্যান্য তারকাদের মতো ‘পিঙ্ক’ খ্যাত অভিনেত্রী ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন। এটাই প্রথমবার যখন তিনি এমন কোন সেশন করলেন।

সেই সেশনেই অভিনেত্রীকে তার ভক্তরা নানান বিষয়ে প্রশ্ন করেন। যেখানে তার ব্যক্তিগত জীবন, প্রেম এবং প্রেমিককে নিয়েও একাধিক প্রশ্ন করা হয়। তারই মাঝে অভিনেত্রীর এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, ‘কবে বিয়ে করছেন?’ যার উত্তরে ‘থাপ্পড়’ খ্যাত অভিনেত্রী বলেন, ‘এখনও গর্ভবতী হইনি।’ একই সঙ্গে তিনি লেখেন, ‘এখনই করছি না আপাতত। যখন করব আপনাদের সবাইকে জানাব।’

গত ৯ বছর ধরে ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তাপসী। তবুও তার মধ্যে বিয়ের কোন তাড়া নেই, সে যতই তার সমসাময়িক অভিনেত্রী, বন্ধুরা বিয়ে করুক, তাদের সন্তান হোক না কেন। তিনি তার মতো খুশি আছেন বলেই জানান।

কিন্তু তিনি কেন এতটা সোশ্যাল মিডিয়া বিমুখ? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি যখন সোশ্যাল মিডিয়ায় যুক্ত হই তখন সেটার মূল উদ্দেশ্য ছিল মানুষকে একে অন্যের সঙ্গে যুক্ত করা। কথা বলা, মোদ্দা কথা একটা সুস্থ, স্বাভাবিক পরিবেশ গড়ে তোলা। এখন এখানে টক্সিসিটি ছড়ায় লোকজন। সবাই সেই একটা সুযোগের অপেক্ষা করে বসে থাকে, যেন সে অন্য কাউকে হেয় করতে পারে। আমার এগুলো ভালো লাগে না তাই দূরে থাকি।’

একই সঙ্গে অভিনেত্রী এদিন তার আগামী প্রজেক্টের বিষয়েও কথা বলেন। জানান তিনি বর্তমানে তার আগামী তামিল ছবি ‘এলিয়েন’-এর শুটিং করছেন। অন্যদিকে রাজকুমার হিরানির ছবি ‘ডাঙ্কি’র শুটিং করেছেন কদিন। তবে ছবির ফার্স্ট লুক কবে আসবে, কোনও তথ্য পাওয়া যাবে কী এসব প্রশ্নে তিনি সাফ জানান এগুলো পরিচালক বেশ ভালো বলতে পারবেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাপসী পান্নুবলিউড অভিনেত্রীবিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

এমএলএস অল-স্টার ম্যাচ খেলা হচ্ছে না মেসির

জুলাই ২৬, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন

বঙ্গভবনের পরের বাসিন্দা হিসেবে যেসব নাম আলোচনায়

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT