চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগস্টে ঘরে ঘরে চলবে শাকিবের ‘তাণ্ডব’!

জানিয়েছে চরকি ও হইচই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ন ২৭, জুলাই ২০২৫
বিনোদন
A A

সিনেমা হল মাতিয়ে এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে শাকিব খান অভিনীত গেল ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত আলোচিত ছবি ‘তাণ্ডব’।

ওটিটি প্লাটফর্ম চরকি ও হইচই জানিয়েছেন, আগস্ট থেকে ‘তাণ্ডব’ উঠবে দেশ–বিদেশের বাংলা ভাষাভাষীর ঘরে ঘরে। বাংলা ভাষার কনটেন্টের আলোচিত দুই ওটিটি প্লাটফর্ম চরকি ও হইচই-তে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

একযোগে চরকি ও হইচই-তে চলবে তাণ্ডব। কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই মুক্তির দিনক্ষণ জানানো হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

২৭ জুলাই (রোববার) দুপুরে চরকি ও হইচই তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, ”দেশ-বিদেশে আবারও ঘনিয়ে আসছে ‘তাণ্ডব’। সিনেমা হল-এর পর, এই আগস্টে চরকি’তে তাণ্ডব তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান।”

চরকি ও হইচই-তে ’তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পাওয়া নিয়ে ভীষণ উচ্ছ্বসিত নির্মাতা রায়হান রাফী। তিনি জানান, প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার ওটিটিতে আসছে ’তাণ্ডব’, যা তার কাছে আনন্দের।

রাফী বলেন, ‘ওটিটিতে সিনেমা মুক্তির সুবিধা হলো পৃথিবীর যে কোনো জায়গার বাংলা ভাষাভাষী দর্শকই সিনেমাটি দেখতে পারেন। যারা সিনেমাটি দেখার সুযোগ পাননি, যেখানে সিনেমা হল নেই বা টিকিট না পেয়ে চলে গেছেন আর দেখতে আসেননি কিংবা দ্বিতীয়–তৃতীয়বার দেখার ইচ্ছা ছিল কিন্তু দেখা হয়নি, তাদের জন্য এটা একটা দারুণ খবর।’

Reneta

এই সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় মূল ধারার বাণিজ্যিক সিনেমার অভিষিক্ত হয়েছেন সাবিলা নূর। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম, শিবা শানুসহ অনেকে।

‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নির্মাণ সহযোগিতা করেছে দীপ্ত।

Jui  Banner Campaign
ট্যাগ: চরকিজয়া আহসানমেগাস্টার শাকিব খানলিড বিনোদনশাকিব খানসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT