টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটে ঝড় তুলেছেন ফিন অ্যালেন। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে দাপুটে জয় এনে দিয়েছেন এই ওপেনার। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন অ্যালেন।
কলকাতার ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকার দেয়া ১৭০ রানের লক্ষ্য নিউজিল্যান্ড তাড়া করেছে ১২.৫ ওভারে। তাতে প্রথম শিরোপার লক্ষ্যে দ্বিতীয়বার ফাইনালের টিকিট কেটেছে কিউইরা।
১০ চার ও ৮ ছক্কায় ৩৩ বলে অপরাজিত সেঞ্চুরি করেন অ্যালেন। বিশ্বকাপের ইতিহাসে যা সবচেয়ে দ্রুততম। আগের রেকর্ডটি ছিল ক্রিস গেইলের। ২০১৬ আসরে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেন ক্যারিবীয় কিংবদন্তি সাবেক।
পাশাপাশি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে টেস্ট খেলুড়ে দুটি দেশের মধ্যে লড়াইয়ে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির মালিক এখন তিনি। আগের রেকর্ডটি ছিল ডেভিড মিলারের। বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।







