চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দলে না রাখলেও ‘আক্ষেপ’ নেই মাহমুদউল্লাহর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ০৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের হয়ে সাতটি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০০৭ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা লাল-সবুজের দলকে প্রতিনিধিত্ব করেছেন। দলে জায়গা পাননি কেবল ২০২২ সালে অস্ট্রেলিয়ায় হওয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপে। তখন মানতে কষ্ট হলেও তা পুষে রাখেননি সাইলেন্ট কিলার।

টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। বুধবার বোর্ড প্রকাশিত ‘দ্য গ্রিন রেড স্টোরি’ করা হয় মাহমুদউল্লাহকে নিয়ে।

গত বছর এশিয়া কাপে ভরাডুবির পর ভারতের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে দলে রাখা হয় মাহমুদউল্লাহকে। এরপর থেকে অবশ্য আস্থার প্রতিদান দিয়ে চলেছেন ৩৮ বর্ষী ব্যাটিং অলরাউন্ডার। ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন মাহমুদউল্লাহর, তবে নেই কোনো অনুযোগ।

‘উত্থান-পতন তো আমার ক্যারিয়ারের শুরু থেকে কমবেশি ছিল। আমি সব সময় আল্লাহর ওপর বিশ্বাস করি। আমার যা কিছু বলার আমি আল্লাহকেই বলি। আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ হচ্ছেন সেরা পরিকল্পনাকারী। কারণ ভালো সময় এবং খারাপ সময় সবকিছুতেই শিক্ষনীয় বিষয় থাকে, এটাই আমি বিশ্বাস করি।’

‘২০২২ বিশ্বকাপে যখন আমি ছিলাম না তখন খারাপ লেগেছিল। আমার কাছে মনে হয়েছিল, দলে হয়তো থাকতে পারতাম। কিন্তু হয়নি এবং ওটার জন্য আমার কোনো কষ্টও নেই। আমি সব সময়ই আলহামদুলিল্লাহ, যেটা বলি দলের জন্য যতটুকুই আমি করতে পারি, সেটা আমার উপস্থিতি দিয়ে হোক, পারফরম্যান্স দিয়ে হোক, আমার অভিজ্ঞতা দিয়ে হোক, আমি আমার সর্বোচ্চটাই সব সময় নিংড়ে দেই।’

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় মাহমুদউল্লাহর। ৫০টি টেস্ট, ২৩২টি ওয়ানডে ও ১৩১টি টি-টুয়েন্টি খেলার বিশাল অভিজ্ঞতা তার ঝুলিতে। মার্কিন মুলুকে এবারের বিশ্বকাপেও তাকে ঘিরে রয়েছে বড় প্রত্যাশা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪দ্য গ্রিন রেড স্টোরিবাংলাদেশ২৪মাহমুদউল্লাহযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT