চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচা-মরার লড়াইয়ে প্রোটিয়াদের যে লক্ষ্য দিল উইন্ডিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ পূর্বাহ্ন ২৪, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংল্যান্ডের বিশাল জয়ে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার ম্যাচ রূপ নিয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে। ম্যাচে যে জিতবে চলে যাবে সেমিতে। বাঁচা-মরার ম্যাচে সাউথ আফ্রিকার অর্ধেক কাজটা সহজ করেছেন বোলাররা, জয়ের জন্য তাদের দরকার ১৩৬ রান।

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সোমবার টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় রোভম্যান পাওয়েলের দল।

ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দুই টপঅর্ডার ব্যাটার শাই হোপ ও নিকোলাস পুরানের উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। শূন্য রানে হোপকে ফেরান মার্কো জানসেন ও ১ রান করা উইকেটরক্ষক-ব্যাটার পুরানকে আউট করেন মার্করাম। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৪৮ রান।

ওপেনার কাইল মায়ার্স ও রোস্টন চেজ চাপ সামাল দেয়ার চেষ্টা করেন। ৮১ রানের জুটি ভেঙে মায়ার্স আউট হলে বিপর্যয়ে পড়ে উইন্ডিজ। ৩ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৩৫ রান করেন মায়ার্স। অধিনায়ক পাওয়েল ১ ও শেরফান রাদারফোর্ড শূন্য রানে ফিরে গেলে আবারও চাপে পড়ে ক্যারিবীয় দল। এক প্রান্তে টিকে থাকা রোস্টন চেজকে সাজঘরে পাঠান তাবরাইজ শামসি। ৩ চার ও ২ ছক্কায় ৪২ বলে সর্বোচ্চ ৫২ রান আসে রোস্টনের ব্যাট থেকে।

আন্দ্রে রাসেলের ১৫ ও আকিল হোসেন ৬ রান করে ফিরে গেলে শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের পুঁজি পায় স্বাগতিক দল।

সাউথ আফ্রিকার হয়ে ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন স্পিনার শামসি।

Jui  Banner Campaign
ট্যাগ: ‘সুপার-এইট’ওয়েস্ট ইন্ডিজ২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাওয়েলমার্করামলিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনি দায়িত্ব পালনে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT