চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে ৫৬ রানেই গুটিয়ে গেল আফগানিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ পূর্বাহ্ন ২৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। সাউথ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ম্যাচের শুরু একদমই ভালো হল না আফগানদের। প্রোটিয়া পেসারদের দুর্দান্ত বোলিংয়ে দাঁড়াতেই পারেনি দলটির ব্যাটিং। ৫৬ রানে গুটিয়ে গেছেন রশিদ খানের দল।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। ১১.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৫৬ রানের সংগ্রহ দাঁড় করায় তার দল। এ ফরম্যাটে তাদের সর্বনিম্ন সংগ্রহ। জয়ের জন্য সাউথ আফ্রিকার সামনে লক্ষ্য ৫৭ রানের।

ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। টুর্নামেন্টজুড়ে ছন্দে থাকা ওপেনিং ব্যর্থ হয় প্রোটিয়াদের বিপক্ষে। ১৬ রানে দুই ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ শূন্য ও ইব্রাহিম জাদরান ২ রানে ফিরে গেলে চাপে পড়ে এশিয়ার দলটি।

এরপর আর কাজটা ঠিকঠাক করতে পারেননি কেউ। পাওয়ার প্লেতে ৫ উইকেট হারিয়ে কেবল ২৮ রান সংগ্রহ করে ইতিহাসে প্রথমবার সেমিফাইনাল খেলা আফগানিস্তান।

বড় টুর্নামেন্টের স্নায়ুচাপ ধরে রাখতে না পেরে একে একে আউট হতে থাকে আফগান ব্যাটাররা। কেবল আজমাতুল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে আসে ১২ বলে ১০ রান। বাকিদের কেউই ছুঁতে পারেননি দুঅঙ্কের ঘর। শেষপর্যন্ত ৫৬ রানে গুটিয়ে যায় ফাইনাল খেলার স্বপ্ন দেখা আফগানিস্তান।

সাউথ আফ্রিকার হয়ে স্পিন জাদু দেখান তাবরাইজ শামসি। ১.৩ ওভার বল করে ৬ রান দিয়ে ৩ উইকেট নেন এ বাঁহাতি। মার্কো জানসেন শিকার করেন ৩ উইকেট। রাবাদা ও নর্টজে নেন ২টি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪মার্করামরশিদ খানলিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪সেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT