চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহকে ভুলভাবে এলবিডব্লিউ দেয়া হয়েছিল

ওয়াসিম জাফরের অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ন ১১, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে ওটনিয়েল বার্টম্যানের করা ফুলার লেংথের ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটে-বলে না হওয়ায় এলবিডব্লিউ’র আবেদন করেছিল সাউথ আফ্রিকা। অনফিল্ড আম্পায়ার স্যাম নাগোস্কি আবেদনে সাড়া দেন। সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেন মাহমুদউল্লাহ।

টিভি রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্প মিস করে যেতো। যার ফলে বাধ্য হয়েই সিদ্ধান্ত পাল্টাতে হয় আম্পায়ারকে। মাহমুদউল্লাহও বেঁচে যান। এর আগে অবশ্য বল তার প্যাডে লেগে বাউন্ডারি পেরিয়ে যায়। আম্পায়ার আউট দেয়ায় নিয়ম অনুযায়ী লেগ বাইয়ে চার রান বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয়নি। যে কারণে উইকেট না পড়লেও চার রান থেকে বঞ্চিত হয় টিম টাইগার্স। শেষ পর্যন্ত চার রানের ব্যবধানে হেরেই টাইগারদের মাঠ ছাড়তে হয়।

আম্পায়ারের দেয়া বাজে সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর। নিজের ‘এক্স’ হ্যান্ডলে ভারতের সাবেক এই ব্যাটার লিখেছেন, ‘মাহমুদউল্লাহকে ভুলভাবে এলবিডব্লিউ আউট দেয়া হয়েছিল। লেগ বাই হয়ে বলটা চার হয়েছিল। ডিআরএসে সিদ্ধান্ত পাল্টেছিল। কিন্তু বাংলাদেশ চার রান পায়নি। কারণ একবার যখন ব্যাটার আউট দেয়া হয় তখন বল ডেড হয়, যদি তা ভুলভাবেও হয়। সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত ৪ রানে জিতেছে। বাংলাদেশের জন্য খারাপ লাগছে।’

হৃদয়ের আউটের সিদ্ধান্তটাও বাংলাদেশের বিপক্ষে গেছে। কাগিসো রাবাদার বলে খেলতে পারেনি হৃদয়। বলে প্যাডে লাগতেই আউটের সিদ্ধান্ত দিয়ে দেন আম্পায়ার। সাউথ আফ্রিকার ফিল্ডাররা সেভাবে জোরালো আবেদন না করা সত্ত্বেও আঙুল তুলে দেন অনফিল্ড আম্পায়ার। হৃদয় রিভিউ নিলেও আম্পায়ার্স কলের কারণে তাকে ফিরতে হয়।

বিষয়টি নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আক্ষেপের সুরে হৃদয় বলেছিলেন, ‘সত্যি বলতে আমাদের জন্য ওইটা ভালো সিদ্ধান্ত ছিল না। শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ ছিল। আমার দিক থেকে যদি বলি তাহলে আমাদের জন্য খুব কঠিন। সেই চারটা রান হয়ত ম্যাচের পরিস্থিতি বদলে দিতো। ওইটা নিয়ে আমার আর কিছু বলার নেই।’

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াসিম জাফরটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪মাহমুদউল্লাহলিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপিকে জনতা পার্টি বাংলাদেশের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে: সালাউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজয়ী নুরুল হক নুরকে ফুলেল সংবর্ধনা, সবাইকে সঙ্গে নিয়ে কাজের অঙ্গীকার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াইলে এক ব্যাক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গণভোট ৬০.২৬ শতাংশ, জিতেছে ‘হ্যাঁ’

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT