চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ১৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ঈদের সকালে শুরুতে অল্প রানে অলআউট হয়ে চাপ বাড়ালেও বাংলাদেশ শেষঅবধি হতাশ করেনি। নেপালের বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে টিম টাইগার্স। তানজিম হাসান ও মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে জয় পেয়েছে। ২১ রানের জয়ে সুপার এইটের টিকিট কেটেছে নাজমুল হোসেন শান্তর দল।

সেন্ট ভিনসেন্টে সোমবার ভোরে টস হেরে ব্যাটে নেমে শুরুটা একদমই ভালো হয়নি শান্তর দলের। ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১০৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ১৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৮৫ রানে থামে নেপাল।

জয়ের জন্য ১০৭ রানের লক্ষ্যে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে নেপালও। বল হাতে নিজের প্রথম ওভারেই ২ উইকেট তুলে নেন পেসার তানজিম হাসান সাকিব। ৪ রান করা কুশল ভুর্টেলের উইকেট তুলে নেয়ার এক বল বাদে শূন্য রানে ফেরান অনিল কুমার সাহকে।

নেপাল চাপে পড়লে হাল ধরার চেষ্টা করেন আসিফ শেখ। তবে তানজিদ হাসান তৃতীয় ওভারে নেপালের আরও একটি উইকেট তুলে নেন। ১ রানে ফেরান অধিনায়ক রোহিতকে। পরের ওভারে ১৭ রান করা আসিফের উইকেট নেন মোস্তাফিজ। সন্দীপ জোরাকে ১ রানে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন ডানহাতি পেসার তানজিদ হাসান। শেষদিকে মাল্লা ও সন্দীপ জুটি করার চেষ্টায় ব্যর্থ হন। সর্বোচ্চ ২৭ রান করে আউট হন মাল্লা ও দীপেন্দ্র ব্যাট থেকে আসে ২৫ রান।

বাংলাদেশের হয়ে টানা ৪ ওভার বল করে ২ মেডেনসহ ৭ রানে ৪ উইকেট নিয়েছেন ২১ বর্ষী তানজিম হাসান। বিশ্বকাপে পুরো ৪ ওভার করা বাংলাদেশের বোলারদের মধ্যে এটি সবচেয়ে কম রান খরচের রেকর্ড। মোস্তাফিজ নেন ৩ উইকেট।

এর আগে ব্যাটে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। সোমপাল কামির বলে ফিরতি ক্যাচে শূন্য রানে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। ওই ওভারে আরও একটি উইকেট পাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল নেপাল। লিটন দাসকে এলবিডব্লিউ দেয়া হলে রিভিউ নিয়ে বাঁচেন।

Reneta

লিটন রিভিউ নিয়ে বাঁচলেও পরের ওভারে আউট হন শান্ত। দীপেন্দ্র সিং আইরির বলে ৪ রান করে বোল্ড আউট হয়ে ফিরে যান। দলীয় ২১ রানের মাথায় সোমপাল তুলে নেন লিটন দাসের মূল্যবান উইকেট। ১২ বলে ১০ রান করে সাজঘরের পথ ধরে লিটন। খানিক পর ৯ বলে ৭ রান করে ফিরে যান তাওহীদ হৃদয়।

৩০ রানে টপাটপ উইকেট হারিয়ে যখন সাকিব-মাহমুদউল্লাহ জুটিতে চাপ সামাল দেয়ার চেষ্টা, তখন আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। এবার রানআউট হয়ে ফেরেন বিশ্বকাপে ছন্দে থাকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ। ১৩ বলে ১৩ রান করেন তিনি।

ঈদের সকালে হতাশার দৈর্ঘ্য বাড়িয়ে ফিরে যান সাকিবও। অধিনায়ক রোহিত পাউডেলের দ্বিতীয় শিকারে পরিণত হন। ২২ বলে ১৭ রান আসে দেশসেরা অলরাউন্ডারের ব্যাট থেকে। ৬১ রানে ৬ উইকেট হারিয়ে দিশেহারা তখন শান্ত বাহিনী।

তানজিম হাসান সাকিবের (৩), জাকের আলী অনিক (১২), রিশাদ হোসেন (১৩) রানে আউট হলে শেষদিকে তাসকিন ও মোস্তাফিজুর রহমানের ব্যাটে ভর করে কোনরকমে একশ পার করে বাংলাদেশ।

নেপালের হয়ে রোহিত, সোমপাল, দীপেন্দ্র সিং আইরি ও সন্দীপ লামিচানে ২টি করে উইকেট শিকার করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সুপার-এইট’ওয়েস্ট ইন্ডিজকুশল ভুর্টেলটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪তাসকিননেপাল২৪বাংলাদেশ২৪মোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT