চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার এইটে বাংলাদেশ যা পাবে সবই ‘বোনাস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ন ২০, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ। বিশ্বমঞ্চেও ছিল টাইগার ব্যাটারদের নড়বড়ে পারফরম্যান্স। বোলারদের দুর্দান্ত ছন্দ লাল-সবুজদের নিয়ে এসেছে সুপার এইটে। সেরা আটে খেলতে পারাকে অনেক বড় অর্জন মনে করছেন বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। তার মতে, সুপার এইট পর্বে দল যা পাবে সবই হবে বাড়তি পাওয়া।

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানিয়েছেন, সুপার এইটে ওঠা ছিল বাংলাদেশের প্রথম লক্ষ্য।

৫৫ বর্ষী লঙ্কান কোচ বলেছেন, ‘আমরা যখন এই টুর্নামেন্ট খেলতে আসি, আমাদের লক্ষ্য ছিল সুপার এইট। আমি মনে করি সেটি আমরা দারুণভাবে করেছি, বোলাররা আমাদের খেলায় টিকিয়ে রেখেছে। কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছি এবং নিজেদের পক্ষে কন্ডিশন কাজে লাগাতে পেরেছি।’

‘সামনের দিনগুলোতে আমাদের জন্য বিষয়টা হল, প্রথমত এখানে আসতে পেরে আমরা খুশি। আর এখান থেকে যা কিছু পাবো, সেট আমাদের জন্য এখন বোনাস। সেজন্য আমরা এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলব এবং তিন দলের প্রতিটিকেই যতটা সম্ভব চ্যালেঞ্জ জানাব। আমরা স্বাধীনতা নিয়ে খেলব। তিনটা দলকেই শক্ত চ্যালেঞ্জ দিয়ে সেরাটা বের করার চেষ্টা করব।’

একই ভেন্যুতে বাংলাদেশের পরের ম্যাচ ভারতের সঙ্গে। সুপার এইটের শেষ ম্যাচটি খেলতে বাংলাদেশ ফিরবে সেন্ট ভিনসেন্টে, যে ভেন্যুতে টাইগাররা খেলেছে গ্রুপপর্বের শেষ দুম্যাচ। সেখানে আফগানিস্তানের সঙ্গে রিয়াদ-মোস্তাফিজরা খেলবেন সেরা আটের শেষ ম্যাচে।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪ভারতলিড স্পোর্টসহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

যে যোগ্যতায় ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলবে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

‘আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ’

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু, লাগবে না স্টল ভাড়া

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জনদুর্ভোগ সহ্য নয়, ভিভিআইপি মুভমেন্টে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT