চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ: যুক্তরাষ্ট্র-কানাডা রোমাঞ্চে যত রেকর্ড হল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ০২, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

জমজমাট এক ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। উদ্বোধনী ম্যাচে একঝাঁক রেকর্ড আর চার-ছক্কার পসরা মেলে কানাডাকে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অ্যারন জোন্স ও অ্যান্দ্রিয়েস গাউস তাণ্ডবে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি।

নিউইয়র্কের ডালাসে রোববার ভোরে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্রের সামনে ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কানাডা। যা ছিল প্রতিযোগিতাটিতে কোনো আইসিসি সহযোগী সদস্য দেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তবে কয়েকঘণ্টার ব্যবধানে কানাডাকে উড়িয়ে রেকর্ড নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র, রানতাড়ায় করেছে ১৯৭।

সহযোগী দেশগুলোর মধ্যে আগে সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড ছিল ১৬৯। আর বিশ্বকাপে সহযোগী দেশগুলোর মধ্যে আগের সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয় ছিল নেদারল্যান্ডসের। ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে, আয়ারল্যান্ডের দেয়া ১৯০ রানের বিপরীতে ১৯৩ করেছিল ডাচবাহিনী। যেটি নবম আসরের উদ্বোধনী ম্যাচে ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সহ–অধিনায়ক অ্যারন জোন্স ও অ্যান্দ্রিয়েস গাউস তৃতীয় উইকেট জুটিতে তুলেছেন ১৩১ রান। টি-টুয়েন্টি বিশ্বকাপে তৃতীয় উইকেট জুটিতে এর বেশি রান এসেছে আর মাত্র একবার। ইংল্যান্ডের ইয়ন মরগান ও অ্যালেক্স হেলস ১৫২ রানের জুটি গড়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৪ বিশ্বকাপে। এরপর অবস্থান জোন্স-গাউস জুটির। তবে টি-টুয়েন্টিতে যুক্তরাষ্ট্রের এটাই সবচেয়ে বড় রানের জুটি। আগে ১১০ রানের জুটি ছিল তাদের এস মদানি ও গজানন্দ সিংয়ের।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন অ্যারন জোন্স। ২২ বলে হাফ-সেঞ্চুরি করেছেন। শেষপর্যন্ত জোন্স ৪০ বলে ১০ ছক্কা ও ৪ চারে ৯৪ রানে অপরাজিত থাকেন। এই রান করার পথে তিনি পেছনে ফেলেছেন ভারতের যুবরাজ সিং ও সাউথ আফ্রিকার রাইলি রুশোকে।

টি-টুয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের দখলে। এক ম্যাচে সর্বোচ্চ ১১ ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। ১০ ছক্কা হাঁকানোর রেকর্ডটিও এতদিন তার দখলে ছিল। সেখানে যুক্ত হলেন জোন্স। সাউথ আফ্রিকার রুশো ৮ ছক্কা নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে ও ভারতের যুবরাজ সিং ৭ ছক্কা নিয়ে পঞ্চম স্থানে।

Reneta

২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে ওক ওভারে ৩৬ রান খরচ করেছিলেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। এই ম্যাচে কানাডার জেরেমি গর্ডন এক ওভারে খরচ করেছেন ৩৩ রান। যা টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় শীর্ষ খরুচে ওভার হয়ে থাকল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্দ্রিয়েস গাউসঅ্যারন জোন্সকানাডা২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪যুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT