চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিসবেন: অজিদের ইতিহাস মাখা ভেন্যুতে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

রোববার প্রথম রাউন্ডের খেলা দিয়ে বসতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বাছাই শেষে মাঠে গড়াবে ‘সুপার টুয়েলভ’ তথা মূল আসর। আয়োজনে কোথাও ঘাটতি রাখছে না স্বাগতিক অস্ট্রেলিয়া। চার-ছক্কার ফুলঝুরি দেখতে দেশটিতে ভ্রমণ করছে লাখো ক্রিকেটপ্রেমী। তাদের বরণ করে নিতে প্রস্তুত সাত ভেন্যুর শহরগুলো।

কোথায় কোথায় গড়াবে ব্যাট-বলের ঠুক-ঠাক, কোথায় উন্মাদনা সবুজ গালিচা পেরিয়ে আছড়ে পড়বে গ্যালারিতে? সেসবের পরিচিতিতে এপর্বে থাকছে এবারের ছোট ফরম্যাটের বিশ্ব আসরের অন্যতম ভেন্যু ব্রিসবেনের দ্য গ্যাবার কথা।

বিশাল ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে শুধু ক্রিকেট নয়, ফুটবল-রাগবি, অ্যাথলেটিকস-বেসবল হয়ে সাইক্লিংও আয়োজন করে অস্ট্রেলিয়া। বড় প্রশ্ন হল, ক্রিকেটে বড় বড় কিছু ইতিহাসের সাক্ষী স্টেডিয়ামটিকে কেন দ্য গ্যাবা ডাকা হয়!

Banglabid

কুইন্সল্যান্ডের ওলুংগাব্বা এলাকার নাম অনুসারে পরিচিত হয়ে আসছে ‘গ্যাবা’। ১৮৯৫ সালে ৪২,০০০ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটি প্রতিষ্ঠা করা হয়।

ব্রিসবেনের বৃহৎ আকৃতির স্টেডিয়ামটি মূলত ক্রিকেটের জন্যই বানানো হয়েছিল। ১৮৯৬ সালে পার্লামেন্ট বনাম দ্য প্রেসের মধ্যকার প্রথম শ্রেণির ক্রিকেট খেলা সেখানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। তারও আগে, ১৮৬০ সালের দিকে এই মাঠে ক্রিকেট খেলা হলেও সেটি গ্রিন হিলস নামে পরিচিত ছিল। ১৯৩১ সালে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট খেলাটি গড়িয়েছিল এই মাঠেই।

Reneta

‘দ্য গ্যাবা’র পিচ সাধারণত পেসবান্ধব। বোলাররা সুইংয়ের পাশাপাশি কাটার-স্লোয়ারও পেয়ে থাকেন। বড় মাঠ ও বোলারদের সুবিধা থাকলেও উইকেটগুলো রানপ্রসবা।

২০০৬ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে নিজেদের প্রথম টি-টুয়েন্টিটি এই মাঠেই খেলেছিল অস্ট্রেলিয়া। ৩০ অক্টোবর যেখানে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়নদের সঙ্গে লড়বে বাংলাদেশ। সুপার টুয়েলভে ‘এ’ গ্রুপের তিনটি ম্যাচ হবে গ্যাবায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ব্রিসবেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চার মাসে বিপিসির লোকসান প্রায় ১৯ হাজার কোটি টাকা

আগস্ট ১২, ২০২৬

কয়দিন টিকবে ডারউইন টেস্ট? শান্ত-কামিন্সের দুরকম উত্তর

আগস্ট ১২, ২০২৬

তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ

আগস্ট ১২, ২০২৬

টেস্টে বাংলাদেশকে কত রেটিং দিচ্ছেন কামিন্স

আগস্ট ১২, ২০২৬

ইউটিউবেও মনির খানের অনন্য রেকর্ড

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT