চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিমানবীয় কোহলি, রোমাঞ্চের তৃতীয়মাত্রা চড়িয়ে জিতল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

একেই বলে পয়সা উসুলের ম্যাচ! এই পাকিস্তানের পক্ষে খেলা, তো পরের বলেই ভারতের দিকে পাল্লা ঝুলে যাওয়া। মেলবোর্নের গ্যালারিতে লক্ষ ছুঁইছুঁই দর্শককে স্নায়ুচাপের সর্বোচ্চ রোমাঞ্চে ভাসিয়ে দিয়েছে ভারত-পাকিস্তান মহারণ। উত্তেজনার পারদ সপ্তমে চড়ানো খেলায় শেষ হাসি রোহিত শর্মার দলের। বিরাট কোহলির অতিমানবীয় ইনিংসে আমিরাত বিশ্বকাপে হারের বদলা অস্ট্রেলিয়ায় ৪ উইকেটের জয়ে তুলেছে টিম ইন্ডিয়া।

মেলবোর্নে ১৬০ রানের লক্ষ্যে নামা ভারতের টপ অর্ডারের ব্যর্থতায় বাজি ধরার লোক কমছিল। নাটকীয়তায় ঠাসা ম্যাচে শেষ বলে হয়েছে সমাধান। ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংসে আরেকবার নিজেকে চিনিয়েছেন কোহলি। ৬ চার ও ৪ ইনিংসে সাজানো।

রোববার গ্রুপ ২-এর ম্যাচটিতে জবাব নিতে নেমে নাসিম শাহ-হারিস রউফে ধুঁকছিল ভারত। উদ্বোধনী ব্যাটার রোহিত-রাহুল যখন ফেরেন, বোর্ডে মোটে ১০ রান। চারে নামা সূর্যকুমার যাদবও রাখতে পারেননি নামের মান। মারকাটারি ক্রিকেটের টেবিলের দ্বিতীয় সেরা তারকা ফিরেছেন ১০ বলে ১৫ রান করে।

যাদব ফেরার পর উপরের দিকে ব্যাট করতে আসেন অক্ষর প্যাটেল। ২ রান করে রান আউটের ফেরেন। বোর্ডে তখন ৬ ওভার শেষে মাত্র ৩১ রান। বাকি দৃশ্যপটের নায়ক দুজন।

কোহলি আর হার্দিক পান্ডিয়া। দাঁত কামড়ে থাকা ব্যাটিংয়ে বিরাট যখন পাকিস্তানি বোলারদের উড়িয়ে মারছিলেন, অন্যপাশ আগলে ছিলেন পান্ডিয়া। পান্ডিয়া হিট করলে ধরে রাখছিলেন বিরাট। দুর্দান্ত স্ট্রাইক রোটেট করে দুজনে পঞ্চম উইকেটে আনেন ১১৩ রানের জুটি। ৩৭ বলে ৪০ রান করে পান্ডিয়া ফিরলে চাপ বাড়ে ফের।

নাটকের শেষ দৃশ্যে আসে আরও বড় চমক। নো বল, ছক্কা, ওয়াইড, ফ্রি হিটে কোহলি বোল্ড হলেও দৌড়ে ৩ রান, সবমিলিয়ে শেষ পর্যন্ত জয়ের উল্লাসে মাতে ভারত।

Reneta

শেষ ৫ ওভারে ওভারপ্রতি ১২ রানের সমীকরণ মিলিয়ে নায়কের হাসি অন্যতম সেরা ব্যাটার কোহলির। শেষ ওভার করতে আসা নেওয়াজ ১৬ রান ডিফেন্ড করতে পারেননি।

পাকিস্তানের হয়ে ৪ ওভারে ৩৪ রান খরচ করে উইকেটশূন্য থাকেন আফ্রিদি। আঠারতম ওভারে এসে তিনি গোনেন ১৮ রান। নাসিম শাহ ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে পেয়েছেন এক উইকেট। দুটি উইকেট শিকার করেছেন হারিস রউফ ও খরুচে মোহাম্মদ নেওয়াজ।

এর আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বোলাররা ছিলেন পুরো ছন্দে। পাকিস্তানের লম্বা ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন রোহিতের দলের চার পেসার। আর্শদ্বীপ ও হার্দিক ফিরিয়েছেন তিনজন করে ব্যাটারকে।

বিশাল মাঠে ব্যাটিংয়ে নেমে গোল্ডেন ডাকে ফিরেছেন অধিনায়ক বাবর। বাবরের পর বিশ্বের এক নম্বর টি-টুয়েন্টি ব্যাটার রিজওয়ানকেও ফিরিয়েছেন আর্শদ্বীপ। দলীয় ১৫ রানে দুই ব্যাটিং স্তম্ভকে হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।

চাপ আরও বাড়িয়ে দেন ভূবনশ্বর কুমার-মোহাম্মদ সামি। নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষের কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন দুজনে। ধীরগতির ব্যাটিংয়ে চতুর্থ উইকেটে ৮১ রানের জুটি গড়েন শান মাসুদ ও ইফতেখার আহমেদ।

৩৪ বলে ২ চার ও ৪ ছক্কায় পাকিস্তানকে ম্যাচে ফিরিয়ে আনেন ইফতেখার। পরে দ্রুত উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে পাকিস্তান। মিডলে ব্যর্থ হন শাদাব খান, হায়দার আলী ও মোহাম্মদ নেওয়াজ। আবারও ব্যর্থ হয়েছেন আসিফ আলী।

নবম উইকেটে পাকিস্তানকে দ্রুতগতিতে ৩০ রানের জুটি এনে দেন শাহিন আফ্রিদি ও মাসুদ। ৮ বলে একটি করে চার-ছক্কায় ১৬ রানের ক্যামিও খেলেছেন পেসার আফ্রিদি। তিনে নেমে শেষ বল পর্যন্ত উইকেটে থেকে পাকিস্তানকে ১৬০ রানের সংগ্রহ এনে দিয়েছেন মাসুদ। ৪২ বলে ৫ চারে সাজিয়েছেন ৫২ রানের ইনিংস।

রোমাঞ্চকর ম্যাচে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়েছেন ভারতের চার পেসার। ৪ ওভারে ২২ রান খরচায় আফ্রিদিকে ফিরিয়েছেন ভূবনেশ্বর। ফিফটি করা ইফতেখারকে এলবির ফাঁদে ফিরিয়েছেন শামি। ৪ ওভারে যথাক্রমে ৩০ ও ৩২ রান দিয়ে তিনটি করে উইকেট নিয়েছেন হার্দিক ও আর্শদ্বীপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিটর্স পিকএডিটর্স পিক-টি২০কোহলিটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতবিরাটমেলবোর্নহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT