ক্রিকেট

সূর্যকে ভিলিয়ার্সের কুর্নিশ

ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে ব্যাটিং করছে, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে ব্যাটিং করছে, মাঠে খেলা চলমান, বাংলাদেশি ক্রিকেটার।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঠিক যেন এমন, সূর্যকুমার যাদব ব্যাট চালাবেন এবং বল সীমানা দড়ির ওপারে চলে যাবে! মাঠের চারদিকে দুর্দান্ত সব শটের দক্ষতা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন তিনি। দুইশ ছুঁইছুঁই স্ট্রাইকে ব্যাট চালানো যাদবকে নিয়ে তাই শত আলোচনা। তুলনা হচ্ছেন ৩৬০ ডিগ্রি খ্যাত এবিডি ভিলিয়ার্সেরও। সাবেক প্রোটিয়া ব্যাটারও মজেছেন যাদবের দৃষ্টিনন্দন সব শটে।

মাঠের চারপাশে শট খেলা যাদবকে ৩৬০ ডিগ্রি বলে আসছে অনেকে। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ডানহাতি হার্ডহিটার দেখিয়েছেন তাণ্ডব। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের প্রায় সব কোণায় বল পাঠিয়েছেন। ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠানও তাই কোনো রাখঢাক না রেখে যাদবের কাছে জানতে চান—এবিডি নাকি সূর্য? জবাবে মাটিতেই পা রেখেছেন যাদব।

দৃষ্টিনন্দন উদ্ভাবনী শট খেলা এ তারকা বলেন, ক্রিকেটে ৩৬০ ডিগ্রি ক্রিকেটার একজনই আছেন, এবিডি ভিলিয়ার্স। সূর্যকুমার জানান, তিনি শুধু সাবেক প্রোটিয়া ব্যাটারের মতো খেলার চেষ্টা করেন। আর সেই পথে হেঁটেই নিজেকে আরও সফল করে তুলতে চান।

ভারতের সংবাদমাধ্যমে সূর্যের এমন মন্তব্যে কুর্নিশ জানিয়েছেন ভিলিয়ার্স। টুইটারে মি. ৩৬০ ডিগ্রি লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি থ্রি-সিক্সটি ক্রিকেটার হয়ে উঠছ। এমনকি আরও ভালো ভাবে। আজ (জিম্বাবুয়ের বিপক্ষে) দারুণ খেললে।’

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ টি-টুয়েন্টি ভারত ভিলিয়ার্স সূর্যকুমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…