চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের তিন ফিফটিতে বড় সংগ্রহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ন ২৭, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অর্ধশতক হাঁকিয়ে ফিরলেন রোহিত শর্মা, পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে বড় স্কোর এনে দিলেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। মোহাম্মদ সামি-ভূবনেশ্বর কুমারকে সামলে অপেক্ষাকৃত কম শক্তির নেদারল্যান্ডসকে পেরোতে হবে ১৮০ রানের বাধা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বলার মতো শুরু পায়নি ভারত। লোকেশ রাহুল আবারও ব্যর্থ হয়েছেন। বাকি তিন ব্যাটারের ফিফটিতে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান জমা করে রোহিত-কোহলিরা।

বৃহস্পতিবার নিজের অফফর্ম ধারাবাহিক করেছেন রাহুল। ডাচদের বিপক্ষেও ছিলেন নিজের নামের ছায়ায়। ৯ রান করে ফেরার আগে ডানহাতি হার্ডহিটার খরচ করেছেন ১২ বল। দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে দলকে বড় লক্ষ্যে এগিয়ে দেন রোহিত ও কোহলি।

ফ্রেড ক্ল্যাসেন, পল ফন মিকেরেনদের বলও বলে-কয়ে সীমানা দড়ির ওপারে পাঠিয়েছে ভারতের টপ তিন ব্যাটার। ৩৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় রোহিত সাজিয়েছেন ৫৩ রানের ইনিংস। অধিনায়কের ফেরার পর বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি তুলে নিয়েছেন যাদব।

দুইশ ছাড়ানো স্ট্রাইক রেটে ডানহাতি যাদব খেলেছেন ৫১ রানের ইনিংস। ২০তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেছেন, এর আগে ২৫ বলের ইনিংসে ছিল ৭টি চারের মার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচজয়ী ৮২ রানের পর এদিনও ফিফটি তুলেছেন কোহলি। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার টানা দ্বিতীয় ফিফটি তুলতে খেলেছেন ৪৪ বল, ৩টি চার ও দুই ছক্কায় এনেছেন ৬২ রান।

বাজে শুরুর রেশ মাঝের দিকে পড়েছিল ভারতের ইনিংসে। যেজন্য দুইশ ছাড়াতে পারেনি ভারত। লোগান ফন বিকের উপর সবচেয়ে বেশি ঝাল মিটিয়েছেন রোহিত-যাদবরা, ওভারে ১১.২৫ গড়ে তুলেছেন ৪৫ রান। ডাচদের হয়ে একটি করে শিকার ৩৩ রান দেয়া ফ্রেড ও পল ফনের।

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিটি-টুয়েন্টি নেদারল্যান্ডসটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতযাদবরোহিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শপথের পর সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

কেন এখনই সংবিধান সংস্কার কমিশনের শপথ চায় না বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএসইতে সূচক কমেছে ১১ পয়েন্ট, লেনদেনেও নিম্নমুখী প্রবণতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT