চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টির নেতৃত্ব: পাশ মার্কেই ঘুরপাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ন ২১, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৮ সালে সাকিব আল হাসান আঙুলে চোট পেয়ে ছিটকে যাওয়ায় টি-টুয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টানা চার বছরে ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। জয় ১৬টিতে। সাফল্যের হার ৩৮.০৯ শতাংশ।

সাকিব চোট কাটিয়ে ফেরার কিছুদিন পর এক বছরের জন্য নিষিদ্ধ হন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। পরে আর তাকে ফিরিয়ে দেয়া হয়নি অধিনায়কত্ব। বর্তমানে মাহমুদউল্লাহর অবস্থান নড়বড়ে হয়ে যাওয়ায় সাকিবকে টেস্টের পর টি-টুয়েন্টির সিংহাসন ফিরিয়ে দেয়ার গুঞ্জন বাড়ছে।

ব্যাট হাতে পারফরম্যান্স নেই মাহমুদউল্লাহর। দলও দেখছে না জয়ের মুখ। সবশেষ ১৩ ম্যাচে জয় মাত্র একটি। সামনে এশিয়া কাপ, বিশ্বকাপের মতো আসর রয়েছে। গত বিশ্বকাপে মাহমুদউল্লাহর নেতৃত্বে বাছাইপর্ব পেরোতেই হিমশিম খেয়েছে টিম টাইগার্স।

এ মাসেই বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর। ওয়ানডের সঙ্গে রয়েছে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। পুরো সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব। ফলে এখনই তাকে অধিনায়ক করার সুযোগ নেই।

এশিয়া কাপ থেকেই নেতৃত্বে ফিরতে পারেন সাকিব। এটি অবশ্য প্রাথমিক ভাবনা বিসিবির। বৃহস্পতিবার বিসিবির প্রতিনিধি হয়ে মাহমুদউল্লাহর সঙ্গে আলোচনায় বসতে পারেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। নেতৃত্ব কিংবা ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা সেটি জানতে চাইবে বোর্ড।

মাহমুদউল্লাহর আগে ২০টির বেশি টি-টুয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন আরও তিনজন। সাফল্যের দিক থেকে মাহমুদউল্লাহ সামান্য এগিয়ে থাকলেও তা সন্তোষজনক নয়।

Reneta

মাশরাফী বিন মোর্ত্তজা ২৮ ম্যাচে ১০ বার বাংলাদেশকে জিতিয়েছেন। সাফল্যের হার ৩৭.০৩ শতাংশ। ২৩ ম্যাচে বাংলাদেশ আটটি জিতেছে মুশফিকুর রহিমের নেতৃত্বে। তার সাফল্যের হার ৩৬.৩৬। সাকিবের অধীনে ২১ ম্যাচে জয় ৭টি। তার সাফল্যের হার ৩৩.৩৩। টি-টুয়েন্টি সংস্করণে পাশ মার্কেই ঘুরপাক খাচ্ছেন বাংলাদেশের অধিনায়কেরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অধিনায়কটি-টুয়েন্টিটিম টাইগার্সবাংলাদেশবিসিবিমাশরাফীমাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টসসাকিবসাফল্য
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে অপরাধে জড়িত অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

মার্চ ২৮, ২০২৬

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঢাবি শিক্ষক মোনামীর ছবি নিয়ে যা জানা গেল

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT