চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান-জিম্বাবুয়ে রোমাঞ্চে জিতেছে আসলে ‘মি. বিন’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাত বছর পর কোনো বৈশ্বিক আসরে খেলতে এসে বাজিমাত করে চলেছে জিম্বাবুয়ে। শিরোপা প্রত্যাশী পাকিস্তানকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে হারানোর পর ব্যাট-বলের খেলায় আবারও হারানো গৌরব ফেরানোর যাত্রায় বড় অগ্রগতি দেখছে আফ্রিকা মহাদেশের দলটি।

জিম্বাবুয়ের এমন দারুণ জয়ের পর অদ্ভুতভাবে আলোচনায় এসেছে সিনেমার মি. বিন চরিত্রটি। বিশ্ববিখ্যাত যে কমেডি সিরিজটিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন রোয়ান অ্যাটকিনসন।

২০১৬ সালে অ্যাটকিনসনের চেহারার সঙ্গে মিল থাকায় পাকিস্তানি কমেডিয়ান আসিফ মোহাম্মদকে শো করার জন্য জিম্বাবুয়েতে ডাকা হয়েছিল। সেই শো-র টিকিটের দাম ছিল ১০ ডলার। ‘মি. পাকিস্তানি বিন’ নামে আসিফকে অভিহিত করা হয়েছিল। তবে তার কোনো একক অভিনয় ছিল না। এর পরিবর্তে তিনি অন্যান্য স্থানীয় সঙ্গীতজ্ঞদের সঙ্গে উপস্থিত হন। সুপার ফ্লপ পারফরম্যান্স করে হন স্থানীয়দের কাছে সমালোচনার পাত্র।

জিম্বাবুয়ের বিপক্ষে খেলার আগে টুইটারে পাকিস্তান দলের অনুশীলনের ছবি পোস্ট করা হয়। সেখানে এনগুগি চাসুরা নামের একজন লেখেন, ‘জিম্বাবুইয়ান হিসাবে আমরা আপনাকে ক্ষমা করব না। আপনারা একবার প্রকৃত মি. বিন রোয়ানের পরিবর্তে পাকিস্তানি বিনকে পাঠিয়ে প্রতারণা করেছিলেন। আমরা আগামীকাল বিষয়টি নিষ্পত্তি করব। শুধু এটাই প্রার্থনা যে বৃষ্টি যেন আপনাদের বাঁচাতে না পারে।’

শেষ ওভারের শেষ বলে রোমাঞ্চকর জয়ের পর পাকিস্তানি মি. বিনের বিষয়টিকে সামনে টেনে আনেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমেরসন মানগাওয়াও। টুইটারে লেখেন, ‘জিম্বাবুয়ের জন্য কী দারুণ জয়! শেভরনদের (জিম্বাবুয়ে ক্রিকেট দলের নাম) অভিনন্দন।’

এরপর পাকিস্তানকে খোঁচা দিয়ে মানগাওয়া লেখেন, ‘পরেরবার আসল মি. বিনকে পাঠান।’

Reneta

বিষয়টিতে পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনিও করে বসেন রি-টুইট। লেখেন, ‘আমাদের আসল মি. বিন না থাকতে পারে, কিন্তু আমাদের সত্যিকারের ক্রিকেটিং স্পিরিট আছে। পাকিস্তানিদের প্রত্যাবর্তনের মজার অভ্যাস আছে। মি. রাষ্ট্রপতি, অভিনন্দন। আপনার দল আজ সত্যিই ভালো খেলেছে।’

মাঠের ক্রিকেটের লড়াইয়ে জিম্বাবুয়ে জিতেছে ঠিকই, তবে মাঠের বাইরে আলোচনা ও টুইটারের পোস্ট-কমেন্টের খেলায় আসলে জিতে গেছেন মি. বিন! এমন পোস্টও করছেন সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহারকারী অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি জিম্বাবুয়েটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টুইটারমি. বিনশাহবাজ শরিফ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT