চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের জন্য আত্মত্যাগ করবে না ‘স্বার্থপর বাবর’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে সেমিফাইনালের আগেই বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পাকিস্তান। দলের এমন অবস্থায় অধিনায়ক বাবর আজমের কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিস। 

ওপেনিং জুটিতে প্রত্যাশা অনুযায়ী ভালো শুরু করতে পারছেন না বাবর ও মোহাম্মাদ রিজওয়ান। বিকল্প ওপেনার তৈরি না রাখার বিষয়টি নিয়ে একটি টিভি শোতে কথা বলেন ওয়াকার।

‘টি-টুয়েন্টিতে ব্যাট করার সবচেয়ে সহজ জায়গা ওপেনিং। আপনি গত দুই বছরে কাউকে চেষ্টা করেননি। ম্যানেজমেন্ট অন্য সব কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে। কিন্তু তারা দুজনই ওপেনার হিসেবেই রয়ে গেছে।’

এরপর বাবরের সমালোচনা করে সাবেক পাকিস্তানি পেসার বলেন, ‘আপনি একজন অধিনায়ক হিসেবে স্বার্থপর হতে পারেন না। কখনো কখনো দলের উন্নতির জন্য আপনাকে নিজের জায়গা ছাড়তে হবে। লোয়ার অর্ডারে হায়দার আলী ব্যর্থ হয়েছেন। তাকে একজন ওপেনার হিসেবে বিবেচনা করা উচিত ছিল। র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটার হওয়াই সবকিছু নয়। গুরুত্বপূর্ণ বিষয় হল, সেই রান করার পর ম্যাচ জেতা।’

একই টিভি শোতে হাজির ছিলেন সাবেক পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। পিএসএল চলাকালীন সময়ে করাচি কিংসের হয়ে খেলার সময় বাবর আজমকে ওপেনিং স্লট ছেড়ে দেয়ার জন্য নাকি তিনি অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুরোধ বাবর প্রত্যাখ্যান করেছিলেন।

‘করাচি কিংসে আমি বাবরকে তিন নম্বরে ব্যাট করতে বলেছিলাম। মার্টিন গাপটিল দলে ছিলেন। কিন্তু সে আমার অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। আমাকে বলেছিল শারজিলকে প্রশ্ন করতে বলেছিল যে সে তিন নম্বরে ব্যাট করতে পারে কি না।’

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াকারওয়াসিমটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২বাবর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT