চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে সঙ্গী করে সেমিতে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

জিতলেই সেমিফাইনাল- এমন সমীকরণকে সামনে রেখে বোলিংয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করে রেখেছিল ইংল্যান্ড। প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে বড় স্কোর করা থেকে বিরত রেখে ব্যাট হাতে জ্বলে উঠে কাজের কাজটাও তাদের হয়ে গেল। ৪ উইকেটের জয়ে এক নম্বর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমির টিকিট কেটেছে ইংলিশরা।

শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাট করা লঙ্কানরা ৮ উইকেট হারিয়ে ১৪১ রানে থামে। জবাবে ইংল্যান্ড ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে শেষ চারে পৌঁছে গেল।

এক নম্বর গ্রুপের সব ম্যাচ শেষে ৫ ম্যাচ খেলে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ৭। রানরেটে সবার উপরে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন আগেই সেমিতে যাওয়া কিউইরা। ইংল্যান্ড হয়েছে গ্রুপ রানার্সআপ। রানরেটে বাজে অবস্থায় থাকায় গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

১৪২ রানের মাঝারি স্কোর তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ইংল্যান্ড ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ৭০ রান জমা করে। জস বাটলার রয়ে সয়ে খেললেও অ্যালেক্স হেলসের ব্যাট ছিল অশান্ত।

অষ্টম ওভারে ভানিডু হাসারাঙ্গার বলে দারুণ এক ক্যাচ নেন চামিকা করুনারত্নে। এতে ভাঙে ৭৫ রানের ওপেনিং জুটি। ২৩ বলে ২ চার ও এক ছক্কায় ২৮ রানে আউট হন জস বাটলার।

দশম ওভারে ৩০ বলে ৭ চার ও এক ছক্কায় ৪৭ রান করে হাসারাঙ্গার বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন হেলস। চার নম্বরে ব্যাট করতে নামা হ্যারি ব্রুকস ৪ রান করে ধনাঞ্জয়া ডি সিলভার বলে ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। লিয়াম লিভিংস্টোনও ৪ রান করে ছাড়েন বাইশ গজ।

Reneta

১৫তম ওভারে ধনঞ্জয়ার হাতে সহজ ক্যাচ উপহার দেন এক রান করা মঈন আলী। আকস্মিকভাবে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১১১ রান। একপেশে খেলায় ফেরে খানিকটা প্রাণ। যদিও ইংলিশদের তখন ৩৩ বলে জয়ের জন্য দরকার ছিল ৩১ রান।

লাহিরু কুমারার করা ১৮তম ওভারের শেষ বলে ৬ রান করা স্যাম কারেন বিদায় নেন। ফাইন লেগে বাউন্ডারি লাইনে তার দারুণ ক্যাচ ধরেন কাসুন রাজিথা।

জমে ওঠা ম্যাচে শেষ ১২ বলে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। হাতে ছিল ৪ উইকেট। এ সময় বোলিং আক্রমণে আসেন রাজিথা। ওভারটিতে থ্রি লায়নরা ৮ রান তুলতে সক্ষম হলে শেষ ওভারে জয়ের জন্য তাদের ৫ রান দরকার ছিল।

শেষ ওভারের প্রথম দুই বলে ৩ রান আসার পর তৃতীয়টি হয় ডট বল। চতুর্থ বলে বাউন্ডারি মেরে ইংল্যান্ডের শেষ চারে যাওয়া সুনিশ্চিত করেন ৮ রানে অপরাজিত থাকা ক্রিস ওকস।

তিন নম্বরে নামা বেন স্টোকস ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে শান্ত মেজাজে ব্যাট করে ৩৬ বলে ২ চারে ৪২ রানের ইনিংস খেলে দলের জয়কে সঙ্গী করেই মাঠ ছাড়েন।

শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট পান লাহিরু কুমারা, ধনঞ্জয়া ডি সিলভা ও ভানিডু হাসারাঙ্গা।

এর আগে লঙ্কান দুই ওপেনার ব্যাটিংয়ে আনেন দুর্দান্ত শুরু। ইংলিশ বোলাররে তুলোধুনো করে প্রথম চার ওভারে নিশাঙ্কা-মেন্ডিস জুটি তুলে ফেলেন ৩৯ রান। মেন্ডিস ১৪ বলে ১৮ করে ফিরলে ভাঙে জুটি। লঙ্কান ইনিংসের ভাঙনের শুরু তখন থেকেই।

তিনে নামা ডি সিলভা ব্যর্থ হয়েছেন। চারিথ আসালাঙ্কা ৯ বলে আনতে পারেন মোটে ৮ রান। অফফর্মে থাকা অধিনায়ক শানাকা, ভানিডু হাসারাঙ্গা সহ নিচের দিকের বাকি সবাই থেমেছেন অঙ্ক ডিজিটে।

মিডলে ভানুকার ২২ বলে ২২ রান ছাড়া ধুঁকেছিল বাকি সবাই। অনুজ্জ্বল লঙ্কানদের দিনে বড় রানের আশা দেখিয়েছিলেন ফিফটি ছাড়ানো নিশাঙ্কা। দলীয় ১১৮ রানে ৪৫ বলে দুই চার ও পাঁচ ছক্কায় ৬৭ করে ফিরলে থমকে যায় রানের চাকা। লঙ্কান দল শেষ ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলতে পারে মোটে ২৫ রান। শেষ ওভারে উডের হাতে ধরা পড়েছে তিন লঙ্কান ব্যাটার।

বাজে শুরু করা দিন শেষ পর্যন্ত নিজেদের করতে বড় ভূমিকা রেখেছেন ম্যাচ সেরা আদিল রশিদ। ৪ ওভারে ১৬ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। ৩ ওভারে ২৬ রান দেওয়া উডের শিকার ৩ উইকেট। একটি করে লঙ্কান ব্যাটারকে ফিরিয়েছেন স্টোকস, ওকস ও স্যাম কারান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি শ্রীলঙ্কাসিডনিহেলস
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT