দলীয় পারফরম্যান্সে ব্যর্থতার মাঝে ব্যক্তিগত নৈপুণ্য ঠিকই দেখিয়ে চলেছেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচে দারুণ ব্যাটিং করে তুলেছেন দুই ফিফটি। বিশ্বকাপে নামার আগে র্যাঙ্কিংয়ে সেটির পুরস্কার পেলেন টাইগার অধিনায়ক।
আইসিসির র্যাঙ্কিংয়ে সবশেষ হালনাগাদে টি-টুয়েন্টি অলরাউন্ডারের তালিকায় আবারও শীর্ষে চলে এসেছেন সাকিব। আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবিকে পেছনে ফেলে সিংহাসনে ফিরেছেন।
সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ২৬৬। তার চেয়ে ২০ পয়েন্ট পেছনে থাকা নবি ২৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ১৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।







