চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনাকে হারিয়ে আসর শেষ করলো সিলেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুরে দিনের প্রথম ম্যাচেই ভাগ্য নির্ধারণ হয়ে গেছিল খুলনা টাইগার্সের। প্লে-অফের যে আশা টুকো জিইয়ে ছিল তাও নিভে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফরচুন বরিশালের প্লে-অফ নিশ্চিতে। ফলে আসরে নিজেদের শেষ ম্যাচটি হয়ে নিয়মরক্ষার। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সেই ম্যাচে খুলনা হেরেছে ৬ উইকেটে।

লিগপর্বের শেষ ম্যাচে মিরপুরে টস জিতে খুলনাকে ব্যাটে পাঠায় সিলেট। নির্থারিত ওভার শেষে ৮ উইকেটে ১২৮ রান তোলে তারা। জবাবে ১৮ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে সিলেট।

সিলেট ও খুলনা দল দুটিই আসরে জয়ের দেখা পেয়েছে পাঁচটি ম্যাচে। সমান ১০ পয়েন্ট করে হলেও রানরেটে এগিয়ে থেকে টেবিলে পাঁচে আসর শেষ করেছে খুলনা, আর সিলেট শেষ করেছে ছয়ে।

আগে নেমে খুলনার ব্যাটাররা ব্যর্থ হয়েছেন সিলেটের বোলিং তোপের সামনে । ব্যর্থতার মাঝে অবশ্য আলো ছড়িয়েছেন আফিফ হোসেন। ফিফটি পেয়েছেন এই ব্যাটার। তিনটি চার ও চারটি ছক্কায় ৩৫ বলে ৫২ রান করে ফিরেছেন প্যাভিলিয়নে। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান এসেছিল পার্নেলের ব্যাট থেকে। বাকীদের কেউই করতে পারেননি উল্লেখযোগ্য রান।

সিলেটের বেনি হাওয়েল নেন তিনটি উইকেট। তানজিম সাকিব ও শফিকুল ইসলাম নেন একটি করে উইকেট।

রানতাড়ায় নেমে সিলেটের দুই ওপেনার ব্যর্থ হয়েছেন। পরে হাল ধরেন শান্ত ও ইয়াসির আলি। চারটি চার ও দুটি ছক্কায় ৪৩ বলে ৪৬ রান করেন ইয়াসির। শান্ত করেছেন ৩৭ বলে ৩৯ রান। এছাড়া মোহাম্মদ মিঠুন ১৯ রানে ও বেনি হাওয়েল ১২ রানে অপরাজিত থাকেন।

Reneta

খুলনার হয়ে একটি করে উইকেট নেন নাহিদুল, পার্নেল, হোল্ডার ও আরিফ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফিফইয়াসিরখুলনা টাইগার্সবিপিএল-২০২৪লিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ৯০১তম গোলের দিনে জয় মিয়ামির

মার্চ ২৩, ২০২৬

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT