চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপু-নাজিবুল্লাহ ঝড়ে মাশরাফীদের হারাল চট্টগ্রাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্যই দিয়েছিল মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স। বল হাতেও শুরুতে দুর্দান্ত ছিল সিলেট। বেশ চাপেই রেখেছিল সাগরিকার দলটিকে। তবে শাহাদাত হোসেন দীপু ও নাজিবুল্লাহ জাদরানের উড়ন্ত ফিফটিতে সিলেটকে ৭ উইকেটে হারিয়ে বিপিএল দশম আসর শুরু করেছে গত আসরে টেবিলের তলানিতে থাকা চট্টগ্রাম।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাটে পাঠান চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ২ উইকেটে ১৭৭ রানের সংগ্রহ পায় সিলেট। জবাবে নেমে ৯ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে চট্টগ্রাম।

সিলেটের দেয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে চাপে পড়েছিল চট্টগ্রাম। সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭.১ ওভারে ৫৯ রানে টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর হাল ধরেন দীপু ও জাদরান। চার-ছক্কার ফুলঝুরিতে ৭৭ বলে ১২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন তারা। চারটি করে চার ও ছক্কায় ৩৯ বলে ৫৭ রান করেন দীপু। তিনটি চার ও পাঁচ ছক্কায় ৩০ বলে ৬১ রান করেন জাদরান।

সিলেটের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা, মাশরাফী মোর্ত্তজা ও নাজমুল ইসলাম অপু।

এরআগে ব্যাটে নেমে সিলেটকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলেন তারা। শান্ত ৩০ বলে ৭টি চারে ৩৬ রান করে ফিরলে জুটি ভাঙে।

দলীয় ৯৫ রানে ফিরে যান মিঠুন। ৪টি চার ও দুটি ছক্কায় ২৮ বলে ৪০ রান করেন এই ওপেনার। এরপর নিংসের বাকি সময়টা রাঙিয়েছেন জাকির হাসান। আয়ারল্যান্ডের হ্যারি ট্যাক্টারকে নিয়ে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৪৯ বলে ৮২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। সিলেটের ইনিংস থামে ২ উইকেটে ১৭৭ রানে। ৪৩ বলে ৭টি চার ও এক ছক্কায় ৭০ রান করেন জাকির। আর ২০ বলে ২৬ রান করেন ট্যাক্টর।

Reneta

চট্টগ্রামের হয়ে একটি করে উইকেট নেন কার্টিস ক্যাম্পের ও নিহাদুজ্জামান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সদীপুনাজিবুল্লাহবিপিএল-২০২৪মাশরাফীলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এমপি আমির হামজার বিরুদ্ধে সমন জারি

এপ্রিল ২, ২০২৬

চিত্রনাট্যেই ছিলো পানিতে ডুবে রাহুলের মৃত্যু, জল্পনায় তোলপাড়

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগ্রহীত

এলপিজি: সিলিন্ডারে বাড়লো ৩৮৭ টাকা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাধবপুরে ট্রেন দুর্ঘটনা, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

এপ্রিল ২, ২০২৬

ডিআরইউ সদস্যদের জন্য বিশেষ জ্বালানি সুবিধা চালু

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT