চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট শহীদ মিনার ভাড়ার সিদ্ধান্তের প্রতিবাদ উদীচীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ন ০৪, মার্চ ২০২৩
বাংলাদেশ
A A

পতাকা উত্তোলন বা জাতীয় সঙ্গীত গাওয়ার মতো অনুষ্ঠানের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ব্যবহার করতে গেলেও ভাড়া দিতে হবে—সিলেট সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকার কথা। এটি রক্ষণাবেক্ষণ এবং সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে স্থানীয় প্রশাসন। কিন্তু, এর বিনিময়ে কোন ধরনের ভাড়া বা অর্থ কারো কাছ থেকে নেওয়ার সুযোগ নেই।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, মার্চ মাস থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ব্যবহার করতে গেলে নির্ধারিত হারে ভাড়া দিতে হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন। এটি বীর ভাষা শহীদদের প্রতি অসম্মান এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলে মনে করে উদীচী।

বিবৃতিতে উদীচীর আরও বলেন, শহীদ মিনার প্রাঙ্গণে এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে। এর মানে দাঁড়াচ্ছে, শহীদ মিনারের মতো পবিত্র প্রাঙ্গণকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের পাঁয়তারা চলছে। শুধু তাই নয়, উন্মুক্ত প্রাঙ্গণগুলোকে ভাড়া নির্ধারণ করে সীমাবদ্ধ করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ভাবধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সংকুচিত করার হীন চক্রান্ত চলছে বলেও মনে করে উদীচী।

অবিলম্বে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাহার এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারকে সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার দাবি জানায় উদীচী।

Jui  Banner Campaign
ট্যাগ: উদীচীসিলেট সিটি করপোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT