চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তন: সরকারের বিরুদ্ধে মামলা করল সুইস নারীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ন ২৯, মার্চ ২০২৩
আন্তর্জাতিক, নারী
A A

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সরকারি নীতি তাদের জীবন ও স্বাস্থ্যের অধিকার লঙ্ঘন করছে দাবি করে সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ২ হাজারেরও বেশি সুইস নারী।

বিবিসি জানিয়েছে, প্রথমবারের মতো ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর) মানবাধিকারের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে  মামলার শুনানি করতে যাচ্ছে। সুইজারল্যান্ডের তাপমাত্রা বৈশ্বিক তাপমাত্রার গড় থেকে দ্রুত বেড়ে চলেছে এবং সেখানে ঘন ঘন তাপপ্রবাহ অনুভূত হচ্ছে।

সুইস নারী যারা ক্লাব অফ ক্লাইমেট সিনিয়রস হিসেবে পরিচিত এবং যাদের গড় বয়স ৭৩, তারা জানাচ্ছে যে, জলবায়ু পরিবর্তন তাদের মানবাধিকার, স্বাস্থ্য এমনকি তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। প্রমাণ হিসেবে তারা তাদের মেডিকেল রেকর্ড আদালতে দেখাতে যাচ্ছে। তারা সুইজারল্যান্ডকে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রতি আরও বেশি যত্নশীল হতে বলছে।

এলিজাবেথ স্টার্ন নামের একজন সুইস নারী জানান, জলবায়ু পরিবর্তনের কারণেই আমাদের বেশির ভাগ তাপপ্রবাহ হয় এতে বয়স্ক মহিলারা বেশি ভোগেন। এই তাপপ্রবাহের কারণে তারা অন্য যেকোনো সময়ের চেয়ে আগেই মারা যাচ্ছেন।

তিনি বলেন, “কেউ কেউ বলছেন, আপনি কেন অভিযোগ করছেন, যেভাবেই হোক আপনি মারা যাচ্ছেন। কিন্তু আমরা মরতে চাই না। সুইস সরকার আমাদের জন্য একটি শালীন জলবায়ু নীতি নিয়ে আসতে পারেনি।”

ইউরোপিয়ান ক্লাইমেট অ্যান্ড হেলথ অবজারভেটরি জানিয়েছে, গড় তাপমাত্রা বৃদ্ধি ইউরোপ জুড়ে জনস্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলবে, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের মধ্যে। গত ২০ বছরে ইউরোপে ৬৫ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে তাপজনিত মৃত্যুর হার ৩০% এরও বেশি বেড়েছে। সুইস সরকার জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যের উপর প্রভাবের বিষয়টি অস্বীকার করে নি। তবে তারা জানিয়েছে, বিষয়টি শুধুমাত্র বয়স্ক মহিলাদের স্বাস্থ্যের সাথেই বিশেষভাবে যুক্ত হতে পারে না।

Reneta

সুইস নারীরা মামলায় সফল হলে এটি ইউরোপীয় আদালতের ৪৬ সদস্য রাষ্ট্রের প্রত্যেকটির জন্য একটি নজির স্থাপন করবে। জলবায়ু বিজ্ঞানীদের মতে, আমরা যদি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ পরিণতি এড়াতে চাই তবে তাপমাত্রা বৃদ্ধির গতি কমিয়ে আনতে হবে। তারা বলছেন, ২১০০ সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতাকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে।

যদি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা না যায়, তবে ইউরোপ চরম বৃষ্টিপাতের কারণে বন্যার ঝুঁকিতে পড়বে। এছাড়াও গ্রীষ্মে দাবানলের ঝুঁকি বাড়াতে পারে যেমনটি গত গ্রীষ্মে ইউরোপে দেখা গেছে। ফ্রান্স এবং জার্মানিতে ২০২২ সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে স্বাভাবিকের তুলনায় প্রায় সাতগুণ বেশি জমি পুড়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জলবায়ু পরিবর্তনসুইজারল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT