প্যারিস অলিম্পিকে আগেই সাতটি স্বর্ণপদক জিতেছে অস্ট্রেলিয়া। যার চারটি সোনা এসেছে সাঁতারে। ষষ্ঠ দিনের শেষ পদকের লড়াইয়ে সাঁতার থেকেই অষ্টম সোনার দেখা পেয়েছে দেশটি।
মেয়েদের দলগত ৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। জয়ের পথে ৭ মিনিট ৩৮.০৮ সেকেন্ড সময় নিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। তাসমানপাড়ের দেশটির অষ্টম সোনার পাশাপাশি ১৮তম পদক এটি।
৭ মিনিট ৪০.৮৬ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছে যুক্তরাষ্ট্র। ৭ মিনিট ৪২.৩৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে চীন।








