চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ বছর বয়সে হঠাৎ অবসরে সাফজয়ী স্বপ্না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ন ২৬, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

নেপালে গতবছর মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ দলের সদস্য সিরাত জাহান স্বপ্না ফুটবল থেকে আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ফুটবল ছাড়ার কথা জানান ২২ বর্ষী ফরোয়ার্ড।

স্বপ্না লিখেছেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে বিদায় নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহতায়ালার প্রতি। খেলার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং সবাই আমার জন্য দোয়া করবেন।’

বয়সভিত্তিক ফুটবল থেকে জাতীয় দলে সুযোগ পান স্বপ্না। সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে স্বপ্না একাই করেছিলেন ৭ গোল।

গতবছর নেপালে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশের অপরিহার্য সদস্য ছিলেন ১০ নম্বর জার্সিধারী তারকা। আসরে ভুটানের বিপক্ষে সেমিফাইনালে এক গোল করেছিলেন। সতীর্থ কৃষ্ণা রানী সরকারের সঙ্গে ৪ গোল করে যুগ্মভাবে ছিলেন আসরের দ্বিতীয় সর্বাধিক গোলদাতা। ফাইনালে নেপালের বিপক্ষে চোটে কারণে ১০ মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাফুফেবাংলাদেশমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসস্বপ্না
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এফবিআই প্রধানের মৃত্যু, ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের পারমাণবিক স্থাপনার কাছে ইরানের হামলা

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেন দুর্ঘটনা: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT