চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ

আহত ২৫

হারুন উর রশীদহারুন উর রশীদ
১২:২৩ অপরাহ্ন ০৪, মে ২০২৪
- সেমি লিড, জনপদ, ভোলা
A A

আসন্ন ষষ্ঠ ধাপে ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন ও মোঃ ইউনুছের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ২৫ জন আহত হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে দুটি মোটর সাইকেল ও দুই পক্ষের দুটি নির্বাচনী অফিস।

শুক্রবার ৩ মে রাত ৮টার দিকে সদর উপজেলার ইলিশা জংশন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও ওই এলাকাসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় গণসংযোগ চলাকালীন দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন দুই পক্ষের প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের পাশাপাশি রাস্থায় থাকা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে উত্তেজিত সমর্থকরা।

এই ঘটনায় গুরুতর আহতদের মধ্যে ১১ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক জনকে বরিশাল পাঠানো হযেছে। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সাহা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্বে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এই ঘটনায় চেয়ারম্যান প্রার্থীরা একে অপরকে দায়ী করছে।

দুই চেয়ারম্যান প্রার্থীই আওয়ামী লীগের। আনারস মার্কা প্রার্থী মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চেয়াররম্যান প্রার্থীবহু হতাহতভোলাসমর্থকদের সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা চতুর্থ বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে মমতা

মার্চ ২৪, ২০২৬

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে শুরু বাংলাদেশের

মার্চ ২৪, ২০২৬

রাজনীতিকদের নির্যাতনের অভিযোগ ‘তদন্তের পর’ ব্যবস্থা

মার্চ ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ে জ্বালানি সংকটে তৎপর অসাধু ব্যবসায়ীরা, ছদ্মবেশে ইউএনওর অভিযান

মার্চ ২৪, ২০২৬

বই থেকে বিড়াল, শেষে ক্রীড়া: আলোচনায় জাইমা রহমান

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT