চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ককটেল বিষ্ফোরণ, আহত ৫

আলাউদ্দিন শিবলু আলাউদ্দিন শিবলু
১:৪১ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৩
জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর সেনবাগে ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটে। দুই পক্ষের ইট-পাটকেলের আঘাতে পুলিশের একজন এএসআই ও এক সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৫ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

গতকাল মঙ্গলবার ২৭ নভেম্বর রাত ৯ টা থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দৈনিক যুগান্তর ও আরটিভির সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর আলম পাটোয়ারী ও সেনবাগ থানার উপপরিদর্শক (এএসআই) কাউসার আহমেদসহ উভয় পক্ষের ৫ জন। কাউসারকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আতাউর রহমান ভূঁইয়া প্রকাশ তমা মানিকের এক অনুসারীর সঙ্গে সেনবাগ সরকারি কলেজে এমপি মোরশেদ আলমের এক অনুসারীর হাতাহাতি হয়। ওই ঘটনার জেরে সন্ধ্যায় উপজেলা পরিষদ গেইট এলাকায় তমা মানিকের এক অনুসারীকে মারধর করে এমপির অনুসারীরা। পাল্টাপাল্টি দুটি ঘটনার সূত্র ধরে রাত ৯টার দিকে সেনবাগ হাইস্কুল গেইটে বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এলাকায়ও ককটেলের বিষ্ফোরণ শুরু হয়। এরই মধ্যে ওইস্থানে মুখোমুখি হয় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর ও ছাত্রলীগ নেতা সোয়েবের নেতাকর্মীরা। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

তবে পুলিশ দুই পক্ষের মাঝখানে থাকা অবস্থায় উভয় পক্ষ একে অপরকে উদ্দেশ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করতে থাকে। এসময় পুলিশের এএসআই কাউসারের মাথা ইটের আঘাতে ফেটে যায় এবং ছবি তুলতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা সাংবাদিক জাহাঙ্গীরকে মারধর করে মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।

স্থানীয় একাধিক সূত্র বলছে, ছাত্রলীগ নেতা সোয়েব আওয়ামী লীগ থেকে মনোয়ন প্রাপ্ত ও বর্তমান সাংসদ মোরশেদ আলমের অনুসারী এবং তানভীর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়ন নেওয়া আতাউর রহমান ভূঁইয়ার অনুসারি। ভোটে উভয় প্রার্থীর অংশগ্রহণ নিয়ে এ ঘটনা ঘটেছে।

Reneta

সেনবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কিছু ককটেলের বিষ্ফোরণ ঘটেছে। তাদের ইটপাটকেলের আঘাতে একজন পুলিশ আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ককটেল বিস্ফোরণছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষধাওয়া পাল্টা ধাওয়ানির্বাচনী সহিসংতানোয়াখালীর সেনবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT