চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ন ২৩, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে অস্ট্রেলিয়াকে মাঝারি লক্ষ্য দিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আফগানিস্তান। নাভিন-উল-হক ও গুলবাদিন নাইবের দুর্দান্ত বোলিংয়ে দেড়শ লাগোয়া লক্ষ্যের পেছনে ছুটতে নেমে পথ হারায় অস্ট্রেলিয়া। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখে ২১ রানে জিতেছে আফগানিস্তান।

সেন্ট ভিনসেন্টে রোববার সকালে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানের সংগ্রহ দাঁড় করায় রশিদ খানের দল। জবাবে ১৯.২ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

দেড়শ লাগোয়া লক্ষ্যে ব্যাট করতে শুরুতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৬ রানে দুই ওপেনার ট্র্যাভিস হেড (০) ও ডেভিড ওয়ার্নারের (৩) উইকেট তুলে নেন নাভিন-উল-হক ও মোহাম্মদ নবি। চাপ সামাল দিতে নেমে উল্টো নাভিনের দ্বিতীয় শিকারে পরিণত হন অধিনায়ক মিচেল মার্শ। ফেরেন ৯ বলে ১২ রান করে।

নিজের দুই ওভারে টানা দুই উইকেট তুলে নেন গুলবাদিন নাইব। ১৭ বলে ১১ রান মার্কাস স্টয়নিসের পর ২ রান করা টিম ডেভিডকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে নাইব। উইকেট ধরে রেখে রানের চাকা সচল করেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু ১০৬ রানের মাথায় তিনিও শিকার হন নাইবের। ৬ চার ও ৬ ছক্কায় ৪১ রানে ৫৯ রান করা ম্যাক্সওয়েল ফিরলে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

৫ রানে উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েডকে ফেরান লেগ স্পিনার রশিদ খান। নিজের শেষ ওভারে এসে ৩ রানে প্যাট কামিন্সের উইকেট চতুর্থ শিকারে পরিণত করেন নাইব। শেষদিকে অ্যাশটন অ্যাগার ২ রান করে আউট হন, ৯ রানে ফিরে যান জাম্পা। তাতে সব উইকেট হারিয়ে ১২৭ রানে থামে অস্ট্রেলিয়া।

অজিদের বিপক্ষে এদিন ৮ বোলারের হাতে বল তুলে দেন আফগান অধিনায়ক রশিদ খান। নিজেদের কোটা পূরণ করে নাইব ২০ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট ও নাভিন-উল-হক একই রান খরচায় তোলেন ৩ উইকেট। আজমাতুল্লাহ, নবি ও রশিদ নেন একটি করে উইকেট।

Reneta

আগে ব্যাটে নেমে শুরুটা দারুণ করেছিল আফগানিস্তান। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে আসে ৪০ রান। ১১৮ রানে মার্কাস স্টয়নিসের বলে ক্যাচ দেন গুরবাজ, ওপেনিং জুটি ভাঙে। ৪টি করে চার ও ছক্কার মারে ৪৯ বলে ৬০ রান করে ফেরেন উইকেটরক্ষক ব্যাটার।

এরপর বেশি সময় টিকে থাকতে পারেননি জাদরান। ৬টি চারে ৪৮ বলে ৫১ রান করে অ্যাডাম জাম্পার বলে সাজঘরের পথ ধরেন। বাকিদের কেউই আর তেমন কোনো রান তুলতে না পারলে শেষপর্যন্ত দেড়শর কাছে থামে আফগানিস্তান।

অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স তিনটি ও অ্যাডাম জাম্পা নেন দুইটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘সুপার-এইট’অস্ট্রেলিয়া২৪আফগানিস্তান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪মিচেল মার্শম্যাক্সওয়েলরশিদ খানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

মার্চ ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদফেরত যাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু

মার্চ ১৩, ২০২৬

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT