চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাই বিক্রমের স্বপ্ন বাঁচাবে বিব্রান্তের ব্যাট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সোনার চামচ মুখে জন্ম হয়নি বিব্রান্ত শর্মার। জীবনের চড়াই-উৎরাইয়ের গল্পটাও সঙ্গী ছিল। ২০২০ সালে হারিয়েছেন বাবাকে। কিন্তু মাথার ওপর ছায়া হিসেবে ছিলেন বড় ভাই বিক্রান্ত শর্মা। মুখে খাবার তুলতে নিজের ক্রিকেটার হওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিলেও বাঁচিয়ে রেখেছেন ছোট ভাইয়ের স্বপ্ন। বিব্রান্তের সাফল্যেই তৃপ্ত হচ্ছেন বড় ভাই বিক্রান্ত।

জম্মু ও কাশ্মীরের ২৩ বর্ষী অলরাউন্ডারকে নিতে লড়াইয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। ২০ লাখ ভিত্তিমূল্যের বিব্রান্ত শেষে বিক্রি হয় ২.৬ কোটি রুপিতে। পুরো বিষয়টি স্বপ্নের মত মনে করছেন তিনি। এমন খুশির দিনে স্বরণ করলেন প্রয়াত বাবা সুশান্ত শর্মাকে। এতদূর আসার সব কৃতিত্ব দিলেন বড় ভাই বিক্রমকে।

‘আমার ক্রিকেট বন্ধ হয়ে যেত। কিন্তু বিক্রান্তের কারণে ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারি। তিনি পারিবারিক ব্যবসার দায়িত্ব তুলে নেন। আমার মাধ্যমে নিজের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে চেয়েছেন। সব কিছুই আমার ভাইয়ের আত্মত্যাগের কারণে হয়েছে। না হলে আজ এখানে থাকতাম না। পড়াশোনায় ভালো ছিলাম না, কিন্তু বিক্রান্ত চাইছিলেন আমি যাতে ক্রিকেটে মনোযোগ দিই।’ বলেছেন হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলতে যাওয়া বিব্রান্ত।

বড় ভাই বিক্রান্তকে দেখেই ব্যাট-বল হাতে তুলে নিয়েছিলেন বিভ্রান্ত। তবে ক্রিকেট খেলা শুরু করার দুই বছর পরই কিডনি বিকল হয়ে তার বাবা মারা যান। এরপরই বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেট খেলা বিক্রান্ত ক্রিকেট ছেড়ে পারিবারিক রাসায়নিক ব্যবসা সামলান। তিনি চাইছিলেন ভাইয়ের মাধ্যমে হলেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিব্রান্ত লিস্ট-এ ক্রিকেটে অভিষেক হলে স্বপ্ন বাড়ে বড় ভাইয়ের মনে। ক্রিকেটে মনোযোগ দিতে ছোট ভাইকে অনুপ্রেরণা দেন।

আইপিএলে প্রথমবার দল পেয়ে তাই ভোলেননি বড় ভাইকে। বলেছেন প্রয়াত বাবার কথাও। নিলামের পর পরিবারের সবার মনের অবস্থাও জানিয়েছেন বিব্রান্ত। চলতি বছরে মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে তার। ২টি ম্যাচে ব্যাট হাতে এনেছেন ৭২ রান। বিজয় হাজারে ট্রফিতে ৫৬.৪৩ গড়ে এনেছেন ৩৯৫ রান, ছিল ১১টি ছক্কার মার। অলরাউন্ড তারকার ছিল চারটি উইকেটও। এবার আইপিএল মাতাতে নামবেন বিব্রান্ত, খেলবেন ভাইয়ের স্বপ্ন বাঁচাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩জম্মু ও কাশ্মীররঞ্জি ট্রফিসানরাইজার্স হায়দ্রাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গ্যাস সংকট কাটতে লাগতে পারে আরও দুই সপ্তাহ’

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বরিশালের শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২৭, ২০২৬

নতুন কোচ হোর্হের অধীনে পর্তুগালে রোনালদোর ভূমিকা কমে যাচ্ছে?

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT