চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানির হাতে সিলিং ফ্যান, রঙ্গে মাতলো নেটিজেন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ন ১৯, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

একসময় পর্দায় কখনও টিউবওয়েল আবার কখনও ল্যাম্পপোস্ট তুলে হুঙ্কার দিয়ে নিজের জোশ বুঝিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা সানি দেওল। দীর্ঘ সময় পর্দার আড়ালে থাকলেও গেল বছর বক্স অফিসে ‘গদর ২’র সাফল্য সানির সেই ফিল্মি ক্যারিয়ারকে নতুন করে ট্র্যাকে নিয়ে এসেছে।

এবার তার আসন্ন নতুন ছবিতে বিশাল আকারের সিলিং ফ্যান হাতে ধরা দেবেন সানি দেওল! শনিবার (১৯ অক্টোবর) অভিনেতার জন্মদিনে সেই বিশেষ লুক প্রকাশ্যে এনেছেন নির্মাতারা।

জানা গেছে, তেলুগু পরিচালক গোপীচন্দ মালিনেনির সঙ্গে এই ছবিটি করছেন সানি। ছবির নাম রাখা হয়েছে ‘জাট’। শনিবার ছবির প্রথম ঝলকের যে পোস্টার প্রকাশ্যে এসেছে, সেখানে সানির হাতে এক বিশাল আকারের সিলিং ফ্যান দেখা গেছে।

অনুমান করা যায়, এই ছবিতে অ্যাকশন অবতারেই ধরা দেবেন অভিনেতা। পোস্টারের সঙ্গে লেখা হয়েছে, ‘‘এমন একজন মানুষ, অ্যাকশনের জন্য যার সারা দেশের অনুমতি রয়েছে।’’

তবে ছবিতে সানির ঝলক দেখে অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে যেমন তাদের একাংশ ছবির সাফল্য নিয়ে নিশ্চিত। তেমনই অন্যদিকে এই অদ্ভুত পোস্টার দেখে অনেকেই ছবি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন। এক অনুরাগীর মতে, গল্পের গরু গাছে উঠতে চলেছে। একজন লিখেছেন, ‘‘ওর হাতে কি সত্যিই ওটা ফ্যান? আমি হাওয়ায় উড়ে গেলাম!’’ আবার কারও মতে, ছবির পোস্টার একেবারেই ভাল হয়নি। কারো মন্তব্য, ‘‘এই পাখাটিই ছবির খলনায়ক!’’

যদিও এই ছবি নিয়ে এখনই বাড়তি কথা খুলে বলতে চাইছেন না নির্মাতারা। সানি নিজেও নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে কোন প্রতিক্রিয়া দেননি। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন রণদীপ হুদা, সাইয়ামি খের, বিনীত কুমার সিং প্রমুখ।

Reneta

সর্বভারতীয় দর্শকের কথা মাথায় রেখেই ছবিটি তৈরি করা হচ্ছে। এই মুহূর্তে হায়দ্রাবাদে ছবির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। –বলিউড হাঙ্গামা

ট্যাগ: জন্মদিনজাটসানি দেওলসিনেমাহিন্দি সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডাচদের ১০২ রানে আটকে দিল বাংলাদেশ

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক: ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১, ২০২৬

অন্যদের চেয়ে ‘ভালো’ খেলেছেন ইয়ামাল

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আইসিই হেফাজত থেকে ৫ বছরের শিশু ও বাবাকে মুক্তির নির্দেশ মার্কিন বিচারকের

ফেব্রুয়ারি ১, ২০২৬

পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT