চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাকাশ থেকে মার্কিন নির্বাচনে ভোট দেবেন দুই মহাকাশচারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নাসার মহাকাশ স্টেশন থেকে দুই মহাকাশচারীর সংবাদ প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশ থেকে মার্কিন নির্বাচনে ভোট দেবার ঘোষণা দিয়েছেন মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি, আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সময়ে পৃথিবীতে ফিরতে না পারা ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর৷ সরাসরি স্পেস স্টেশন থেকে সাংবাদিক সম্মেলন করেছেন তারা। সেখানে জানিয়েছেন, ‘আসন্ন মার্কিন নির্বাচনে সেখান থেকেই অংশ নিবেন তারা। মহাকাশ থেকে ভোট দিতে আগ্রহী তারা দুইজনেই।

রোববার (১৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে সুনীতা বলেন, এটা আমার পছন্দের জায়গা, সুখের জায়গা। মহাকাশে থাকাটা আমি উপভোগ করছি৷

প্রতিবেদনে বলা হয়, বোয়িং স্টারলাইনার ক্যাপসুলের সমস্যার কারণে স্পেশ স্টেশনেই রয়ে গিয়েছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। শুক্রবার তারা জানান, প্রথমে যখন তাদের ছাড়াই মহাকাশযানটা পৃথিবী ফিরে গেল, তখন একটু খারাপ লাগছিল বটে৷ কিন্তু সেই পর্যন্তই। তারপরে আর বেশি খারাপ লাগছে না তাদের। বরং মহাকাশে আরও কয়েক দিন থাকতে পেরে তারা খুশিই হয়েছেন।

Banglabid

বুচ উইলমোর বলেন, কিছু সময় বেশ কঠিনই ছিল৷ আমরা মহাকাশযানের পাইলট। তাই সেটা আমাদের ছাড়াই ফিরে যাচ্ছে দেখে খারাপ লাগছিল, কিন্তু সেটাই হয়েছে৷

সুনীতা উইলিয়ামস জানান, এই ধরনের সমস্যাগুলো মহাকাশ অভিযানের অংশ৷ আমরা জানিই যে যেকোন সময়ই জটিল পরিস্থিতি তৈরি হতে পারে৷

মহাকাশ থেকে নির্বাচনে ভোট দেবেন
আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বিষয়টির পরিপ্রেক্ষিতে সুনীতা ও বুচ উইলমোর জানান, আমরা মহাকাশ থেকেই ভোট দেয়ার পরিকল্পনা করছি।

Reneta

উইলিয়ামস হাসিমুখে বলেন, এটা সত্যিই অনেকটাই আলাদা হবে যে আমরা মহাকাশ থেকে ভোট দেব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহাকাশ থেকে নির্বাচনমহাকাশ থেকে মার্কিন নির্বাচনমহাকাশচারীমহাকাশচারী সুনীতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমপি আনোয়ারুল হত্যার প্রতিবেদন দাখিল ২১ অক্টোবর

পরবর্তী

এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠনের আশা চিফ প্রসিকিউটরের

পরবর্তী
চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনাল পুনর্গঠনের জন্য আশা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠনের আশা চিফ প্রসিকিউটরের

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT