রোববার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

একজন ব্যক্তি গ্যাসের স্টোভের নিয়ন্ত্রণ হাত দিয়ে চালাচ্ছে, রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল রোববার নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, গোদনাইল সংলগ্ন এলাকাসহ আশপাশের কয়েকটি এলাকায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (২৩ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ, গোদনাইলসহ লাকিবাজার, বৌবাজার, জালকুড়ি, রঘুনাথপুর, মাহমুদপুর তাইজউদ্দি মার্কেট, সোনামিয়া মার্কেট (আদমজী), দেলপাড়া, নারায়ণগঞ্জ শহর, প্রাইম টেক্সটাইল, দক্ষিণ সস্তাপুর, নিশ্চিন্তপুর ঋষিপাড়া, পাগলা শাহি মহল্লা, নয়ামাটি, পিলকুনি মোড় এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে আশপাশের এলাকায়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।






