দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌল্লাহ। দুপুরে ঢাকা পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। সফরে নিয়মতান্ত্রিক অভিবাসন, জ্বালানি সহযোগিতা এবং আকাশপথে দু’দেশের মধ্যে সরাসরি যোগাযোগ নিয়ে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত।






