চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসকের পর্যবেক্ষণে ‘রূপবান’ নায়িকা সুজাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
ছবি: আরিফ আহমেদ

ছবি: আরিফ আহমেদ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘রূপবান’ খ্যাত কিংবদন্তী অভিনেত্রী সুজাতা। মঙ্গলবার গাজীপুরে ‘অপারেশন জ্যাকপট’ এর শুটিং শেষে ঢাকায় ফেরার পথে অসুস্থ বোধ করেন তিনি। পরে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতালে।

সুজাতার পুত্রবধু রেশমা আজিম খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার ঢাকায় ফেরার পথে গাড়িতে অসুস্থ বোধ করেন সুজাতা। তখন অস্থিরতা ছিলো তারমধ্যে। রাত ৮টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরুতে সিসিইউতে রাখা হলেও বুধবার সকাল ৮টার পর কেবিনে স্থানান্তর করা হয়।

অভিনেত্রীর অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হলেও তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানান রেশমা।

ষাটের দশকের সাড়া জাগানো নায়িকা সুজাতা। তার অভিনীত ‘রূপবান’ চলচ্চিত্রটি সে সময়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। শুধু তাই নয়, সেই ছবির জনপ্রিয়তার উপর ভিত্তি করে আজও বাংলা সিনেমাপ্রেমীদের কাছে তিনি রূপবান হয়েই আছেন। রূপবান ছাড়াও তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো ধারাপাত, ডাক বাবু, মধুমালা, জরিনা সুন্দরী, অপরাজেয়, আগুন নিয়ে খেলা, কাঞ্চনমালা, আলিবাবা, বেঈমান, অনেক প্রেম অনেক জ্বালা, প্রতিনিধি ইত্যাদি।

১৯৭৭ সালে সুজাতা নায়িকা হিসেবে সর্বশেষ রহিম নেওয়াজ পরিচালিত ‘রাতের কলি’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর ছোট পর্দায়ও অভিনয় করতে দেখা যায় তাকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন তিনি।

১৯৭৮ সালের পর প্রায় একযুগ অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিংবদন্তীগাজীপুররূপবানলিড বিনোদনসিনেমাসুজাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

জুলাই ২৮, ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT