চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত ৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানের ম্যাপ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের ম্যাপ। ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় শুক্রবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান জানান, বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল শান্তি কমিটির সদস্যদের থাকার একটি ভবনে। হামলার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়। আহতদের মধ্যে আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আফগান সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা মোকাবিলায় স্থানীয় বাসিন্দা ও বয়স্কদের নিয়ে এসব শান্তি কমিটি গঠন করা হয়েছে, যা ইসলামাবাদের সমর্থন পেয়ে থাকে।

আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির মধ্যেই এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটল। তীব্র শীতের মধ্যেও ওই অঞ্চলে চলমান নিরাপত্তা অভিযানের কারণে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

এ হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সন্দেহের তীর পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর দিকেই যাচ্ছে। সংগঠনটি সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে একাধিক প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আফগান সীমান্তের দুই পাশেই সক্রিয় টিটিপি শান্তি কমিটির সদস্যদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে থাকে। সংগঠনটির লক্ষ্য পাকিস্তানের বর্তমান শাসনব্যবস্থাকে ইসলামী আইনের নিজস্ব কঠোর ব্যাখ্যার ভিত্তিতে পরিবর্তন করা।

Reneta

২০২১ সালে আফগান তালেবানরা ক্ষমতায় ফেরার পর টিটিপির তৎপরতা বেড়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়ার পর বহু টিটিপি নেতা ও যোদ্ধা দেশটিতে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

ইসলামাবাদ দাবি করছে, আফগানিস্তান থেকে পাকিস্তানবিরোধী হামলার পরিকল্পনার সুযোগ পাচ্ছে এসব গোষ্ঠী। তবে কাবুল এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, টিটিপির কার্যক্রম পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতেহরিক-ই-তালেবান পাকিস্তাননিহত ৭পাকিস্তানবিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি: বর্তমান সরকার যা করতে পারে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বড় সহায়তা, কয়লা আমদানিতে কর–শুল্ক রেয়াত ২০৩০ পর্যন্ত বাড়ল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কফি প্রক্রিয়াজাত শিল্প: কাঁচামালে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

করমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT