চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্টার্কটিকায় হঠাৎ বরফ বৃদ্ধি, বাংলাদেশসহ উপকূলীয় অঞ্চল চরম ঝুঁকিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ন ১০, মে ২০২৫
- টপ লিড নিউজ, পরিবেশ
A A

বিশ্বব্যাপী উষ্ণায়নের শঙ্কা যেখানে প্রতিদিন প্রকট হচ্ছে, সেখানে অ্যান্টার্কটিকা নিয়ে সম্প্রতি এক গবেষণার ফলাফল বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে।

চীনের টংজি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী দাবি করেছেন, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত অ্যান্টার্কটিকায় বরফের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই তথ্য সামনে আসতেই জলবায়ু পরিবর্তন অস্বীকারকারীরা বিষয়টিকে ‘প্রমাণ’ হিসেবে তুলে ধরেছেন যে, গ্লোবাল ওয়ার্মিং আসলে ‘ভুয়া’।

গবেষণায় বলা হয়, ওই তিন বছরে অস্বাভাবিক মাত্রার তুষারপাতের কারণে প্রতি বছর প্রায় ১০৮ বিলিয়ন টন বরফ জমেছে অ্যান্টার্কটিকায়। এর ফলে সাময়িকভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার কমে আসে প্রায় ১৫ শতাংশ। তবে এই পরিসংখ্যান যেন আত্মতুষ্টির কারণ না হয়—এমন হুঁশিয়ারি দিয়েছেন গবেষকরা।

উল্লেখ্য, ২০০২ থেকে ২০২০ সাল পর্যন্ত অ্যান্টার্কটিকায় বরফ গলছে ভয়াবহ হারে, বছরে প্রায় ১২০ বিলিয়ন টন। এই দীর্ঘমেয়াদি প্রবণতা অনুযায়ী, আগামী কয়েক দশকে বাংলাদেশ, মালদ্বীপ, টুভালু এবং অন্যান্য উপকূলীয় দেশগুলো ভয়াবহ সাগরভাঙন ও স্থায়ী ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

বাংলাদেশের উপকূলীয় জেলাগুলো, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, ও কক্সবাজার ইতোমধ্যেই উচ্চ জোয়ারে পানি ওঠা এবং লবণাক্ততা বৃদ্ধির সমস্যায় ভুগছে। বিশেষজ্ঞরা বলছেন, সাময়িকভাবে বরফ বাড়লেও অ্যান্টার্কটিকার পূর্বাংশে বরফ গলে গেলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠ ১৭১ ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে।

বিজ্ঞানীদের মতে, তিন বছরের বরফ বৃদ্ধির পেছনে রয়েছে অস্বাভাবিক আবহাওয়ার কারণে ‘প্রেসিপিটেশন অ্যানোমালিজ’—অর্থাৎ হঠাৎ ভারি তুষারপাত। তবে এই পরিস্থিতি স্থায়ী নয় এবং বরফ গলার দীর্ঘমেয়াদি প্রবণতা চলছে আগের মতোই। এর অর্থ, বাংলাদেশে সাইক্লোন, জলাবদ্ধতা, এবং স্থায়ী উদ্বাস্তু সংকট বাড়তে থাকবে।

Reneta

একজন জলবায়ু বিজ্ঞানী বলেন, এই বরফ বাড়ার খবর শুনে অনেকে বিভ্রান্ত হতে পারেন, কিন্তু এটা মূল সমস্যার সাময়িক ‘ব্রেক’। বরং এখনই সময়, যখন বাংলাদেশসহ উপকূলীয় দেশগুলোকে আরও প্রস্তুত হতে হবে।

বিজ্ঞানীরা সতর্ক করছেন, জলবায়ু সংকটের সমাধান শুধু বিজ্ঞান নয়, এটি নীতিনির্ধারক এবং বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্র। কারণ, অ্যান্টার্কটিকার বরফের গতি প্রকৃতি পাল্টালেই বদলে যাবে বিশ্বের মানচিত্র।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যান্টার্কটিকাউপকূলীয় অঞ্চলঝুঁকিতেবরফ বৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT