চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদানে সামরিক বাহিনীর সঙ্গে আধা-সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক
A A
সুদানে সামরিক বাহিনী ও আধা-সামরিক বাহিনীর সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনীর সাথে আধা-সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। বেসামরিক শাসনের উত্তেজনার মধ্যে রাজধানী খার্তুমে সুদানে দু’পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ে কমপক্ষে তিনজন মারা গেছে। সংঘর্ষ থেকে বাঁচতে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে।

বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গিয়েছে।

প্রতিবেদনে প্রকাশ, দেশটির আধা-সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বলছে যে, তারা বিমানবন্দরসহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। আরএসএফ অন্তত তিনটি বিমানবন্দর, সেনাপ্রধানের বাসভবন এবং রাষ্ট্রপতি ভবনের নিয়ন্ত্রণের দাবি করেছে। তবে দেশটির সেনাবাহিনী দাবি অস্বীকার করেছে।

Banglabid

সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা এখনো দেশের সব ঘাঁটি ও বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে। একইসাথে খার্তুম শহরের কৌশলগত জায়গাগুলো দখল করার জন্য শত্রুপক্ষের চেষ্টার মোকাবিলা করছে।

একজন প্রত্যক্ষদর্শী জানায়, গোলাগুলি এখনও চলছে এবং লোকেরা বাড়ির ভিতরেই অবস্থান করছে।

খার্তুমে সামরিক ও আধা-সামরিক বাহিনীর সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

 

মার্কিন রাষ্ট্রদূত জন গডফ্রে বলেছেন, তিনি বন্দুকযুদ্ধের শব্দে ঘুম থেকে জেগে উঠেছিলেন। তিনি বর্তমানে দূতাবাস দলের সাথে আশ্রয় নিয়েছেন। তিনি সিনিয়র সামরিক নেতাদের যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। রাশিয়ার দূতাবাসও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

আরএসএফ কমান্ডার জেনারেল মোহাম্মদ হামদান দাগালো বলেছেন, সমস্ত সেনা ঘাঁটি দখল না করা পর্যন্ত তিনি লড়াই করবেন। তিনি বলেন, সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান একজন অপরাধী এবং তাকে হত্যা করা হবে নয়তো বিচারের মুখোমুখি করা হবে।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নাবিল আবদুল্লাহর জানিয়েছে, র‍্যাপিড সাপোর্ট ফোর্সের সদস্যরা খার্তুম এবং সুদানের আশেপাশে বিভিন্ন সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে। সংঘর্ষ চলছে এবং সেনাবাহিনী দেশ রক্ষার দায়িত্ব পালন করছে।

জেনারেল বুরহান ২০২১ সালের ডিসেম্বরে সুদানের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে।

পশ্চিমা দেশ এবং আঞ্চলিক নেতারা উভয় পক্ষকে উত্তেজনা কমাতে এবং বেসামরিক শাসন পুনরুদ্ধারের লক্ষ্যে আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরএসএফসুদানসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

কামিন্সের চোখে হারটা প্রথম দিনেই, বাংলাদেশকে দিলেন কৃতিত্ব

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
ছবি: বিবিসি।

পুরনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT