চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুচরিতা-রুবেলের সদস্যপদ বাতিল, জায়েদকে নিয়ে সিদ্ধান্ত রবিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৩
বিনোদন
A A

শিল্পী সমিতির নির্বাচিত কমিটি থেকে অভিনেত্রী সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের সদস্যপদ বাতিল করা হয়েছে। সেইসাথে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত হতে যাচ্ছে আগামী রবিবার।

চলচ্চিত্র শিল্পী সমিতি সূত্রে এমন খবর পাওয়া গেছে। সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক জানান, রবিবার (২ এপ্রিল) বিকেল ৪ টায় এক জরুরি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

২০২১-২০২৩ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে সুচরিতা কার্যনিবাহী সদস্য হিসেবে নির্বাচিত হন এবং রুবেল সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।

শিল্পী সমিতি থেকে প্রাপ্ত এক চিঠিতে দেখা যায়, কার্যনির্বাহী কমিটির পর পর তিন মিটিংয়ে অংশ গ্রহণ করেননি এবং সমিতির উন্নয়নমূলক কোনো কাজে দেখা যায়নি সুচরিতা এবং রুবেলকে। পর পর তাদের নোটিশ দেওয়া হলেও কোনো সাড়া দেননি। তাই তাদের কার্যনির্বাহী কমিটি থেকে বাদ দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয় সেই চিঠিতে।

সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তারের সই করা চিঠিটি ইস্যু হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি।

আরেক চিঠিতে জানা যায়, জায়েদ খান বিভিন্ন ইউটিউব চ্যানেল ও গণমাধ্যমে সাধারণ সম্পাদক নিপুন আক্তারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। শিল্পী সমিতি মনে করে, যা সমিতির সংগঠনের ৭(ক) ধারায় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যা সমিতির সদস্য হিসেবে কাম্য নয়। এমন অভিযোগের ভিত্তিতে শিল্পী সমিতি জায়েদ খানের সদস্য পদ স্থগিত করতে যাচ্ছে।

Reneta

আগামী রবিবার সমিতির নবম কার্যনিবাহী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত জানানো হবে বলেও চিঠিতে উল্লেখ আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদরুবেললিড বিনোদনশিল্পী সমিতিসিনেমাসুচরিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু ধর্ষণ ও হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৩৯

জুন ২২, ২০২৬

প্রিয় জার্মান নয়, ফ্রান্সই বেশি এগিয়ে: মাসুদ রানা

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT